1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে বেয়াইয়ের চোখ তুলে হত্যা বেয়াইনসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

  • বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

যশোরে বেয়াইয়ের চোখ তুলে হত্যা বেয়াইনসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

যশোর অফিস :

যশোরে বেয়াইয়ের চোখ তুলে হত্যার ঘটনায় বেয়াইন মাসুরা বেগমসহ ৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। গতকাল ৩১ মার্চ নিহত সিরাজুল ইসলামের ভাই মফিজুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় মাসুরা বেগমসহ ৭ জনকে অভিযুক্ত করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত সিরাজুল ইসলামের ছেলে মেহেদী হাসানের সঙ্গে অভিযুক্ত মাসুরা বেগমের মেয়ের বিয়ে হয়। মাসুরা বেগম দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশে লোক পাঠানোর ব্যবসা করেন।

মেহেদীকে বিদেশে পাঠানোর জন্য ১৫ লাখ টাকা চুক্তি হয়। এরই মধ্যে মাসুরা বেগমকে ১২ লাখ টাকা দেওয়া হয়। কিন্তু দীর্ঘদিনেও মেহেদীকে বিদেশে পাঠানোর ব্যবস্থা না হওয়ায় তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

গত ২৯ মার্চ সিরাজুল ইসলাম ও তার ভাই মফিজুল ইসলাম মাসুরা বেগমের বাড়িতে গিয়ে টাকা ফেরত চান। এ সময় মাসুরা বেগমসহ অন্যান্য অভিযুক্তরা সিরাজুল ইসলামের ওপর হামলা চালায়।

তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এই ঘটনায় নিহত সিরাজুল ইসলামের ভাই মফিজুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেছেন। মামলায় মাসুরা বেগমসহ ৭ জনকে অভিযুক্ত করা হয়েছে।

মামলার অভিযুক্ত আসামিরা হলেন মোছাঃ মাসুরা বেগম, মনিকা খাতুন, মোঃ রেজাউল ইসলাম রেজা, মোঃ ফয়ছল, মনিরুল ইসলাম, মোছাঃ সুমাইয়া ইসলাম, রেজা আকাশ।

মামলার বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাসনাত জানিয়েছেন ঘটনায় পরপরই অভিযুক্ত মাসুরা বেগমকে আটক করা হয়েছে। অন্য আসামীদের আটকে জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews