1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পিতা কন্যা নিহত,আহত ৩

  • বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে

যশোরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পিতা কন্যা নিহত,আহত ৩

যশোর অফিস :

যশোরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পিতা ও কন্যা নিহত হয়েছেন। আহত হয়েছেন স্ত্রী, অপর কন্যাসহ এক পথচারী। আজ বিকেলে যশোর সদর উপজেলার পুলেরহাট বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলে পিছন থেকে ধাক্কা দেয়ায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। এসময় উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

নিহতরা হলেন, খুলনা মেট্রোপলিটনের মজগুন্নি এলাকার রুবেল হোসেন ও তার ১০ বছরের কন্যা ঐশি। এ ঘটনায় আহতরা হলেন, রুবেলের স্ত্রী জেসমিন, ৪ বছরের কন্যা তায়েবা ও পথচারী যশোর সদর উপজেলার কৃষ্ণবাটি গ্রামের ওসমান আলী।

প্রত্যক্ষদর্শীরা জানান, রুবেল তার স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে শার্শা থেকে মোটরসাইকেলে খুলনা যাচ্ছিলেন। আজ বিকেল ৫টার দিকে তিনি যশোর পূলেরহাট বাজার বাসস্ট্যান্ডে পৌছান। ভাঙাচোরা রাস্তা ও সামনে ভীড় থাকায় তিনি বাসস্ট্যান্ডে নিজের মোটরসাইকেলের গতিরোধ করেন। এ সময় পিছন থেকে দ্রুতগামী একটি বাস মোটরসাইকেল থেকে ধাক্কা দিয়ে ঠেলে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় রুবেল ও বড় মেয়ে ঐশি। গুরুতর আহত হন রুবেলের স্ত্রী জেসমিন, ছোট কন্যা তায়েবা। এরপর বাসের চালক পালানোর চেষ্টা করলে পথচারী ওসমান আলীকে ধাক্কা দেয়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

এদিকে এ ঘটনায় প্রত্যক্ষদর্শী উত্তেজিত জনতা বাসটি আটকে আগুন ধরিয়ে দেয়। এ সময় চালক ও হেলপার পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে যায়। নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

নাভারণ হাইওয়ে থানার ওসি রোকনুজ্জামান জানান, এ দুর্ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং আহতদের চিকিৎসা চলছে। এছাড়া আগুনে ক্ষতিগ্রস্ত বাসটি জব্দ করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews