1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ক্যাশে এত কম টাকা রাখলেন কেন, মালিককে চোরের ফোন

  • মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ২৩৬ বার পড়া হয়েছে

 চোরের ফোন মালিককে,ক্যাশে এত কম টাকা রাখলেন কেন ?

ঝিনাইদহের কালীগঞ্জে মধ্যরাতে একটি ফার্মেসিতে চুরি শেষে ফার্মেসি মালিককে ফোন করে জানালেন স্বয়ং চোর নিজেই। সে জানতে চাইলো- ক্যাশে এত কম টাকা রাখলেন কেন?

রোববার (৩০ মার্চ) মধ্যরাতে উপজেলা শহরের হাসপাতাল সড়কের মল্লিক ফার্মেসিতে এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। এ বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় শুরু হয়েছে।

স্থানীয়রা বলেন, আমাদের পাড়ার একটি ফার্মেসির দোকানে চুরির হয়েছে। পরে জানতে পারি চোর টাকা পয়সা তেমন কিছু না পেয়ে ফার্মেসি মালিককে ফোন করে জানতে চেয়েছে- দোকানে কোন টাকা পয়সা রাখেন না কেন?

বিষয়টি নিশ্চিত করে ফার্মেসির মালিক হরেন্দ্রনাথ সাহা বলেন, ভোরে চোরচক্রের এক সদস্য আমার মুঠোফোনে কল করে বলে, দাদা আপনার ফার্মেসিতে আমরা চুরি করেছি। গতকাল তো কেনাবেচা অনেক করেছেন ক্যাশে এত কম টাকা রাখলেন কেন? একটু বেশি করে রাখতে পারেন না!

তিনি আরও বলেন, মুঠোফোনে জানানো ওই কথা আমি প্রথমে বিশ্বাস করছিলাম না। পরে ভোরে দোকানে এসে ওষুধসহ বেশকিছু মূল্যবান জিনিসপত্র চুরি হয়েছে বলে বুঝতে পেরেছি। পরে বিষয়টি পুলিশকে অবগত করি।

এ বিষয়ে জানতে চাইলে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম হাওলাদার বলেন, ঘটনাটি জানার পরে স্বঘোষিত চোরের মুঠোফোন নম্বর শনাক্তকরণের কাজ করছি। এ ঘটনায় জড়িতদের দ্রুতই আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews