1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চৌগাছায় শিক্ষার্থীকে থাপ্পড় দেয়া ঘটনায় সংবাদ সম্মেলন

  • বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ৭৬ বার পড়া হয়েছে

যশোরে চৌগাছায় প ম শ্রেণির শিক্ষার্থীকে ক্লাস শিক্ষকের থাপ্পড় দেয়া ঘটনা অতিরঞ্জিত ও তিলকে তাল করার কারনে ক্ষুব্ধ হয়েছেন ওই শিক্ষার্থীর বাবা মা। সামান্য থাপ্পড় দেয়া ঘটনা নিয়ে তোলপাড়ের সৃষ্টি হওয়াটি তাদের কাছে অতিমাত্রায় বাড়াবাড়ি বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন তারা।

– Advertisement –

বৃহস্পতিবার সকালে প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বিদ্যালয়ের এসএমসির সভাপতি, সদস্য ও শিক্ষার্থী পান্না খাতুনের সাথে নিয়ে সংবাদ সম্মেলন করেন বাবা মিজানুর রহমান ও মা আলেয়া বেগম। সংবাদ সম্মেলনে তাদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন বিদ্যালয়ের এসএমসির সভাপতি বলরাম কুমার ঘোষ।

লিখিত বক্তব্যে জানানো হয় বহিলাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প ম শ্রেণির ছাত্রী আমাদের মেয়ে পান্না খাতুন। গত ৬ নভেম্বর স্কুলের শিক্ষিকা নারগিস পারভীন বারান্দা ঝাড়– দিয়ে পরিস্কার করছিলেন। বারান্দা ঝাড়– দেবার পর ওই শিক্ষিকা মেয়ে পান্নাকে বলে মামনি তুমি সিড়ির নীচেয় একটু ঝাড়ু দিয়ে এসো। পান্না খাতুন উত্তরে না বললে আমি কিছুটা রেগে তার বামচলে একটি থাপ্পড় দেয়। কিন্তু এই থাপ্পরে আমাদের মেয়ের কোন সমস্যা হয়নি।

ঘটনার দিন সন্ধার একটু আগে মেয়ে জানায়, স্কুলে সিড়িরি নিচে ঝাড়– দেয়নি বলে মেডাম আমাকে থাপ্পড় দিয়েছে। শুধু ঘটনা এতটুকু। এক প্রশ্নের জবাবে পান্নার মা আলেয়া বেগম বলেন, আমার মেয়ের কানের সমস্যা বহু দিনের। স্কুলের ওই ঘটনার বেশ কিছু দিন আগে থেকেই কানে জালা যন্ত্রনা করছে বলে আমাদের জানায়। স্কুলের ঘটনার দুই দিন পরে আমি মেয়েকে নিয়ে চৌগাছা হাসপাতালে আসি। সেখানে পূর্ব থেকেই এক ব্যক্তি দাড়ানো ছিলো।

তিনি আমাদের ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার সহযোগীতা করেন। ডাক্তার দেখানোর পর ওই ব্যক্তি আমাদের উপজেলাতে যেতে বলেন। সেখানে গেলে আমি উপকৃত হবো, কিন্তু আমি উপজেলা কোথায় চিনি না এমনটি বললে ওই ব্যক্তি সাথে করে নিয়ে যান এবং সেখানে ইউএনও স্যারকে দেখান এবং তিনিই সব বলেন।

এরপর আমি আমার মেয়েকে নিয়ে বাড়িতে চলে আসি। পরের দিন লোকমারফৎ জানতে পারি আমার পান্নার থাপ্পড় মেরে ম্যাডাম কানের পর্দা ফাটিয়ে দিয়েছে। স্কুলের ম্যাডাম মেয়েকে চড় মেরেছে সত্য কিন্তু চড়ে কানের পর্দা ফেটে গেছে এটি ডাহা মিথ্যে কথা বলা হয়েছে। আমি হাসপাতাল এমনকি উপজেলা ম্যাডামের সামনে কোথাও বলিনি যে স্কুলের মাডাম থাপ্পড় মেরে আমার মেয়েকে আহত করেছে। জন্ম থেকেই সে কানের সমস্যা নিয়ে ভুগছে।

হাসপাতালে যে ব্যক্তি আমাদের সহযোগীতা করেছে সেই ফটো তোলা, ভিডিও করা, আমার কাছে নানা প্রশ্ন করা এমনকি উপজেলাতে নিয়ে যাওয়া সব কিছুই তিনি করেছেন। ওই ব্যক্তি সাংবাদিকদের নিকট ভুল তথ্য দেয়ার কারনেই মূলত এতো কিছু ঘটে গেছে।

সংবাদ সম্মেলনে এ সময় বহিলাপোতা প্রাথমিক বিদ্যালয়ের এসএমসির সভাপতি বলরাম কুমার ঘোষ, সদস্য মশিয়ার রহমান, শিক্ষার্থী পান্না খাতুনের পিতা মিজানুর রহমান, মাতা আলেয়া বেগম, শিক্ষার্থী পান্না খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ ঘটনায় ২ জন শিক্ষককে সাময়িক অব্যহতি প্রদান করা হয়েছে।

শিক্ষার্থী পান্না খাতুনের চিকিৎসা প্রদানকারী হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ আকিব হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ৭ নভেম্বর সকালে মেয়েটি আমার নিকট চিকিৎসা নিতে আসে। প্রাথমিক পরীক্ষা নীরিক্ষা করে দেখতে পাই তার কানের মধ্যে প্রচুর পরিমানে পুজ জমে আছে। আমি চিকিৎসা দিয়েছি। কয়েকদিন পরে পুনরায় তাকে আসতে বলেছি। কানের পর্দা ফেটে থাকলে পরবর্তীতে আসলে পরীক্ষার পর সেটি বোঝা যাবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews