চট্টগ্রামের হালিশহর থানা শাখার আহলে সুন্নাত ঈদ জামাত উদযাপন পরিষদের উদ্যোগে পি এইচ আমীন একাডেমী স্কুলের মাঠ প্রাঙ্গণে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়।
সকাল ৮:৩০ মিনিটে আয়োজিত এ জামাতে মা-বোনদের জন্য বিশেষ নামাজের ব্যবস্থা করা হয়, যা এই এলাকায় সম্মিলিতভাবে একমাত্র আয়োজন।
জামাতে উপস্থিত ছিলেন বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক সৈয়দ আল্লামা ইমাম হায়াত। দোয়া-মুনাজাত ও সালাতু সালাম পরিচালনা করেন মুফতি আল্লামা রেজাউল কাউসার।
আল্লামা ইমাম হায়াত ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “বাতিলের মুলুকিয়ত থেকে প্রাণপ্রিয় কেবলাভূমি আল আরব পুনরুদ্ধার এবং সকল অপশক্তির কবল থেকে দ্বীন, মিল্লাত ও মানবতার মুক্তিই প্রকৃত ঈদের আনন্দ।
অবরুদ্ধ সত্য, পরাজিত জীবন ও নিপীড়িত মানবতার মুক্তি ও বিজয়ের লক্ষ্যে পালিত হোক সকল ঈদ।”
তিনি আরও বলেন, “প্রাণাধিক প্রিয় নবীর দেওয়া নিরাপত্তা, স্বাধীনতা ও অধিকারভিত্তিক মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ঈদের প্রকৃত লক্ষ্য অর্জিত হবে না।”







Leave a Reply