1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরের এসএএফ ট্যানারি বন্ধের নির্দেশ হাইকোর্টের

  • বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ৮৩ বার পড়া হয়েছে

পরিবেশগত ছাড়পত্র, ইটিপি (ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট) ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় যশোরের অভয়নগরের এসএএফ নামের একটি ট্যানারি বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে ভৈরব নদ দূষণকারী এই ট্যানারির কার্যক্রম নিয়মিত তদারক করতে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকসহ (মনিটরিং ও এনফোর্সমেন্ট) চার বিবাদীকে নির্দেশ দিয়েছেন আদালত।

পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) জনস্বার্থের রিটে আজ বৃহস্পতিবার এ রায় দেন বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. আখতারুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মিনহাজুল হক চৌধুরী ও এস হাসানুল হক বান্না।যশোরের অভয়নগর উপজেলায় নওয়াপাড়ার তালতলায় ভৈরব নদের পাড়ে ১৯৮০ সাল থেকে এসএএফ ট্যানারি কার্যক্রম চালিয়ে আসছে। আইনি বাধ্যবাধকতা থাকলেও ট্যানারিটির পরিবেশগত ছাড়পত্র, ইটিপি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা ছিল না।

এ বিষয়ে আইনজীবী বান্না কালের কণ্ঠকে বলেন, ট্যানারির বর্জ্য সরাসরি ভৈরব নদে ফেলা হতো। অনেকবার সতর্ক ও জরিমানা করার পরও ট্যানারিটি আইন অমান্য করে দূষণ কার্যক্রম চালু রেখেছিল।

পরে ২০১৮ সালের ২৯ নভেম্বর আইনি নোটিশ পাঠানোর পরও ট্যানারির কার্যক্রম বন্ধ না করায় বেলার পক্ষে হাইকোর্ট রিট আবেদন করা হয়। ২০১৯ সালের ৬ জানুয়ারি আদালত রুল জারি করেন। সে রুল নিষ্পত্তি করে রায় দেওয়া হয়েছে বলে জানান আইনজীবী বান্না।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews