1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঝিকরগাছায় তরমুজের গাড়ি উল্টে ব্যবসায়ী গুরুতর আহত

  • শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

ঝিকরগাছায় তরমুজের গাড়ি উল্টে ব্যবসায়ী গুরুতর আহত

যশোর অফিস :

ঝিকরগাছা থানা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক তরমুজ ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৯ মার্চ ২০২৫) সকাল ৯:৩০ মিনিটের সময় ঝিকরগাছা বাজার বাসস্ট্যান্ড মসজিদের সামনে যশোর রোডে এই দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, মো. কাশেম আলী (৫৫), পিতা মৃত তাফসের মোড়ল, সাং মোবারকপুর, থানা ঝিকরগাছা, জেলা যশোর—তরমুজ পরিবহনের সময় দুর্ঘটনার শিকার হন।

হঠাৎ করে তরমুজ বোঝাই গাড়িটি উল্টে গিয়ে তার ওপর পড়ে গেলে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার ফলে তার হাতের কয়েকটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত লাগে।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহত কাশেম আলীকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, “আমরা হঠাৎ দেখি গাড়িটি উল্টে যায়। ঘটনাস্থলে আমরা সবাই দৌড়ে যাই এবং আহত ব্যক্তিকে উদ্ধার করি।”

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলু রহমান খান জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews