1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে শিক্ষক ও শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

  • শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

যশোরে শিক্ষক ও শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

যশোর অফিস :

ঈদের আগেই শিক্ষক ও শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধের দাবিতে যশোরে নয়াগণতান্ত্রিক গণমোর্চা ও জাতীয় মুক্তি কাউন্সিলের উদ্যোগে এক প্রতিবাদী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১২টায় জেলার গুরুত্বপূর্ণ পয়েন্ট চারখাম্বা এলাকায় এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।(এনটিআরসিএ) শিক্ষক ও টিএনজেড গ্রুপের শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

সমাবেশে বক্তব্য রাখেন,নয়াগণতান্ত্রিক গণমোর্চার যশোর অঞ্চলের আহ্বায়ক কমরেড খবির শিকদারের সভাপতিত্বে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের সদস্য সুরাইয়া শিকদার এশা,বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সম্পাদক জাহিদুল ইসলাম,জাতীয় মুক্তি কাউন্সিল জেলা সদস্য ইয়াসির আরাফাত,

বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের সংগঠক সুমাইয়া শিকদার ইলা এবং বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক কমরেড জিল্লুর রহমান ভিটু। এছাড়াও উপস্থিত ছিলেন শিমুল বিশ্বাস,শামীম হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শিক্ষকদের বেতন পরিশোধের দাবিতে বক্তারা বলেন,শিক্ষকতা হচ্ছে এক মহান পেশা,যেখানে শিক্ষকদের সর্বোচ্চ সম্মান পাওয়ার কথা।

কিন্তু আমাদের রাষ্ট্র সেই মর্যাদা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। শিক্ষকদের বেতন-ভাতা কারিগরি ত্রুটির অজুহাতে বিলম্বিত করার কোনো সুযোগ নেই।

তাই,দ্রুত একটি বিশেষ প্রযুক্তিগত টিম গঠন করে শিক্ষকদের বেতন-ভাতার সমস্যার সমাধানের দাবি জানান তারা।শ্রমিকদের বেতন পরিশোধে উদাসীনতা

অন্যদিকে,শ্রমিকদের বিষয়ে বক্তারা বলেন, এ্যাপারেল প্লাস ইকো লিমিটেড, টিএনজেড এপারেলস লিমিটেড ও এপারেল আর্ট লিমিটেডের শ্রমিকরা গত তিন মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে পাঁচ দিন ধরে শ্রম ভবনের সামনে অবস্থান করছেন।

কিন্তু মালিকপক্ষ ও সরকার এখনও কোনো কার্যকর উদ্যোগ নেয়নি।বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, শ্রম উপদেষ্টার গাড়ি বিক্রি করে শ্রমিকদের পাওনা পরিশোধের প্রস্তাব কেবল হাস্যকর ও অবমাননাকর। প্রায় ৩,২০০ জন শ্রমিকের মধ্যে মাত্র ৩০০ জন সামান্য ১২,৫০০ টাকা পেয়েছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews