1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে বিয়াই এর চোখ তুলে ফেললেন বিয়ান

  • শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ২৪৪ বার পড়া হয়েছে

যশোরে বিয়াই এর চোখ তুলে ফেললেন বিয়ান

যশোর অফিস :

যশোরে বিয়ানকে উত্তপ্ত করায় ক্ষিপ্ত হয়ে বিয়াইয়ের চোখ তুলে ফেলার অভিযোগ উঠেছে।ঘটনাটি ঘটেছে শনিবার সকাল সাড়ে ১১টায় বাহাদুর জেস গার্ডেন পার্কের পেছনে। গুরুতর আহত বিয়াই সিরাজুল ইসলাম কুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে। তিনি বারান্দীপাড়া কদমতলা এলাকার মৃত রবিউল ইসলামের ছেলে। সিরাজুল হাসির মেজে মেয়ের শ্বশুর।
অন্যদিকে,বিয়ান হাসি বেগম নিজেই পুলিশের কাছে ধরা দিয়েছেন। স্থানীয়রা জানান, দুপুরে সিরাজুল ওই বাড়িতে যান। এরপর হঠাৎ মারামারি ও কান্নাকাটির শব্দ পান। পরে তারা দুই তলায় উঠে দেখেন,একে অন্যকে লোহার পাইপ দিয়ে মারপিট করছে।এর মাঝে সিরাজুলের এক চোখ ক্ষতবিক্ষত দেখতে পান।

এছাড়া হাসিরও শরীরের বিভিন্ন স্থানে জখমের দাগ দেখা যায়। পরে স্থানীয়রা তাদের থামান এবং গুরুতর অবস্থায় সিরাজুলকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এরপর পুলিশকে খবর দেওয়া হয়। পরে হাসি বেগম নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। এদিকে, হাসপাতালে ভর্তি অবস্থায় সিরাজুল ও তার স্বজনেরা জানান, পূর্বশত্রুতার জেরে হাসি,তার মেয়ে মনিকা ও দুলাভাই মনিরুল সিরাজুলকে শাবল দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এছাড়া চোখেও গুরুতর জখম করেন।

অন্যদিকে,হাসি বেগম অভিযোগ করেন, সিরাজুল দীর্ঘদিন ধরে তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা চালান। এ সময় তিনি আত্মরক্ষার চেষ্টা করেন। তখন তার হাত সিরাজুলের চোখে লাগে। এছাড়া তাকেও মারপিট করা হয়েছে বলে তিনি পাল্টা অভিযোগ করেন।

এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত বলেন, মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে দেখতে পান, সিরাজুল চোখে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়েছেন। তাকে খুলনায় পাঠানো হয়। এছাড়া হাসিকে হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews