1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চুয়াডাঙ্গায়‘দাফনের’দেড়মাস পর ফিরে এলো তোফান নামের এক কিশোর

  • শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায়‘দাফনের’দেড়মাস পর ফিরে এলো তোফান নামের এক কিশোর

এসএম রেদ্বোয়ান, চুয়াডাঙ্গা প্রতিনিধি :

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মৃত ভেবে দাফনের (এক মাস ১৫ দিন পরে) সুস্থ শরীরে বাড়ি ফিরে এসেছে তোফাজ্জেল হোসেন তোফান (১৫) নামে এক কিশোর। মা-বাবার ওপর অভিমান করে বাড়ি ছেড়েছিল তোফান। শুক্রবার (২৮ মার্চ) সে ফিরে এলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

তোফান জেলার আলমডাঙ্গা উপজেলার বৈদ্যনাথপুর গ্রামের দিনমজুর আবু সাঈদের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, গত জানুয়ারিতে সে নিখোঁজ হলে নিকটাত্মীয়দের বাড়িতে খোঁজ করা হয়। কোথাও সন্ধান না পেয়ে বাবা আবু সাঈদ আলমডাঙ্গা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এক মাস পর গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে নিহত এক কিশোরের মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। তোফানের পরিবার মরদেহটি তাদের ছেলের হিসেবে শনাক্ত করেন। পরে মরদেহ গ্রামে এনে দাফন করা হয়।

দাফনের দেড় মাস পর শুক্রবার (২৮ মার্চ) ঈদ উপলক্ষে তোফান সুস্থ শরীরে বাড়িতে ফিরে আসে। এতে পরিবারসহ স্থানীয়দের মধ্যে আনন্দের পাশাপাশি নানা প্রশ্নও দেখা দিয়েছে। দাফন করা মরদেহটি কার এ প্রশ্ন উঠেছে।

তোফানের বাবা আবু সাঈদ বলেন, আমরা মনে করেছিলাম, ছেলের মরদেহ অন্তত পেয়েছি। কিন্তু সে যে বেঁচে আছে, সেটা জানতাম না। ও ফিরে আসায় আমরা আনন্দে আত্মহারা।

তোফনের মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ছেলের মুখে আবার মা ডাক শুনছি। কখনো ভাবিনি আমার সোনামানিক ফিরে আসবে। আল্লাহর কাছে হাজারো শুকরিয়া।

তোফাজ্জেল হোসেন তোফানের ভাষ্য, বাবা-মায়ের ওপর অভিমান করে এক বন্ধুর সঙ্গে ঢাকায় চলে যাই। শ্যামলীতে এক লোহার দোকানে কাজ করতাম। ঈদের ছুটিতে বাড়ি আসি। কিন্তু এসে শুনি, আমি নাকি মারা গেছি।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, বিষয়টি জানতে পেরেছি। তবে এটি গাইবান্ধা থানা পুলিশের বিষয়। আমরা তাদের অবহিত করব এবং দেশের বিভিন্ন থানায় নিখোঁজ সংক্রান্ত তথ্য পাঠানো হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews