২৮ মার্চ, শুক্রবার জাতীয় শিক্ষক ফোরাম যশোর জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলা কার্যালয়ে আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন জাতীয় শিক্ষক ফোরাম যশোর জেলা শাখার সভাপতি মাস্টার মোহাম্মদ ইদ্রিস আলী।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মাওলানা মোঃ আল-আমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা সভাপতি মোহাম্মদ আব্দুল হালিম মিয়া, সেক্রেটারি মোহাম্মদ আলী সরদার এবং ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অ্যাডভোকেট নূর ইসলাম (নূরুল)।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও জাতীয় শিক্ষক ফোরাম যশোর জেলা শাখার সহ-সভাপতি মফিজুল আলম খোকা, অর্থ সম্পাদক আখতারুজ্জামান তাজু, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান,
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ যশোর জেলা সভাপতি মুফতি আবুজর বিন হাফিজ এবং ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ জেলা সেক্রেটারি গাজী শহিদুল ইসলাম প্রমুখ।
সম্মেলনের প্রধান অতিথি বিগত কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি ঘোষণা করেন। নতুন কমিটির সভাপতি হিসেবে প্রভাষক মুহাম্মদ কামরুজ্জামান, সিনিয়র সহ-সভাপতি হিসেবে প্রভাষক মোঃ ইউনুস আলী এবং সেক্রেটারি হিসেবে প্রভাষক মোঃ আশরাফুল ইসলাম মনোনীত হন।
সম্মেলনে বক্তারা শিক্ষকদের অধিকার ও কল্যাণে জাতীয় শিক্ষক ফোরামের ভূমিকা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

Leave a Reply