1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

শার্শায় দুই বিএনপি নেতার বিরুদ্ধে সরকারী টিসিবি’র পন্য আত্মস্বাতের অভিযোগ

  • শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

শার্শায় দুই বিএনপি নেতার বিরুদ্ধে সরকারী টিসিবি’র পন্য আত্মস্বাতের অভিযোগ

যশোর অফিস :

শার্শা উপজেলা ৯নং উলাশী ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল হামিদসহ আরও দুই বিএনপি নেতার বিরুদ্ধে সরকারী টিসিবি’র চাল,ডাল,তেল ও চিনি আত্মস্বাতের অভিযোগ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দেওয়া এক ফেসবুক সূত্রে জানা গেছে,পবিত্র ঈদ উপলক্ষে স্মাট কার্ডের মাধমে উলাশী ইউনিয়নে সুবিধা ভোগিদের মাঝে ৬৬০ টাকার স্বল্প মুলে ২লিটার তেল,

৫কেজি চাল, ২কেজি মসুর ডাল, ২কেজি ছোলা ও ১কেজি চিনি বিতরন করা হলেও অনেকে তা টাকার অভাবে উত্তোলন করতে পারেনি। এই সুযোগে পরদিন উলাশী ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল হামিদ, ৬নং ওয়ার্ড কন্যাদাহ বিএনপি’র সভাপতি হযরত আলী ও সাধারন সম্পাদক আব্দুল ওহাব গ্রামের ৪০ জনের ভোটার আইডি কার্ডের মাধ্যমে উক্ত টিসিবি’র পন্য উত্তোলন করে। অভিযোগ উঠেছে উক্ত পন্য কাউকে না দিয়ে তারা নিজেরাই আত্মস্বাত করেছে। যা সাধারন দরীদ্র বিএনপি নেতা-কর্মিদের মাধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে কন্যাদাহ গ্রামের একাধিক নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি নেতা-কর্মিরা জানান, টিসিবি’র পন্য আত্মস্বাতের ঘটনা সত্য। সব সময় আব্দুল হামিদ,হযরত ও আব্দুল ওহাব এমন কাজ করে। প্রতিবাদ করলে ওরা বলে আমরা এসব করিনি। এ ঘটনায় তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থার দাবি করেন এলাকাবাসী। তবে ফেসবুক স্টাটাসে আব্দুল হামিদ, হযরত আলী ও আব্দুল ওহাবের বিরুদ্ধে দল থেকে বহিষ্কারের দাবি জানান।

স্থানীয়রা আরও জানান, আওয়ামীলীগ সরকার পতনের পর বিএনপি’র নাম ভাঙিয়ে কন্যাদাহ গ্রামের একটি গ্রুপ বিভিন্ন অপকর্ম শুরু করেছে। আব্দুল ওহাব এলাকার একাধিক গরু চুরি করে তার ভগ্নিপতি শার্শার সম্বন্ধকাঠি গ্রামে কসাই হারুনের মাধ্যমে চোরা গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ রয়েছে।

অভিযোগে আরও জানা গেছে, উলাশী ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত প্রশাসক ও সচিবকে ম্যানেজ করে উলাশী ইউনিয়ন পরিষদে এমন অনিয়ম ও দূর্নীতি চলছে অনেক দিন ধরে।

এ ব্যাপারে জানতে চাইলে উলাশী বিএনপি’র সভাপতি আব্দুল হামিদ জানান,এবিষয়ে আমি কিছু জানিনা।এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইনচার্জ কে এম রবিউল ইসলাম বলেন, এ ধরনের কোন অভিযোগ এখনো কেউ দেয়নি দিলে ব্যবস্থা নেওয়া হবে। জানতে চাইলে শার্শা উপজেলার নির্বাহী অফিসার ডা. কাজী নাজিব হাসান বলেন, ঘটনা সত্য হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews