শুক্রবার বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘারপাড়া পৌরসভার ৯ নং ওয়ার্ডে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মরহুমের ছেলে মতিউর রহমানের উদ্যোগে ওয়ার্ড সভাপতি মাওলানা মোস্তাক আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মাজলিশে শূরা সদস্য,
যশোর জেলা আমীর( ৮৮ যশোর ৪) বাঘারপাড়া, অভয়নগর ও বসুন্দিয়া এলাকার গণ-মানুষের নেতা অধ্যাপক গোলাম রসুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘারপাড়া উপজেলা আমীর অধ্যাপক রফিকুল ইসলাম,
সেক্রেটারি মাও. আব্দুল জব্বার, জাতীয়তাবাদী দলের স্বেক সেক্রেটারি আবু তাহের সিদ্দিকী, উপজেলা কর্মপরিষদ, আব্দুল আলীম, জিল্লুর রহমান, আব্দুল আলীস, মো. রিয়াজুল ইসলাম ,
আব্দুল হাই, পৌরসভার আমীর মাও আমানউল্লাহ, সেক্রেটারি আব্দুল হক, এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ উপস্তিত ছিলেন।
প্রধান অতিথি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের মাগফিরাত কামনা ও ফ্যাসিবাদের পতনের মাধ্যমে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় রমজানের শিক্ষা ও তাকওয়া অর্জনের মাধ্যমে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।






Leave a Reply