অর্পিত সম্পত্তির কয়েক লক্ষ টাকার গাছ কেটে নিয়েছে এক আওয়ামীলীগ নেতা। উপজেলা প্রশাসন সংবাদ পেয়ে ঐ সম্পত্তির কাছ কাটা বন্দ করে তা জব্দ করেছে। তবে ঘটনাস্থলে প্রশাসন পৌছানোর আগেই অর্ধ লক্ষ টাকার গাছ সরিয়ে ফেলেছে ঐ আওয়ামীলীগ নেতা।
বাঘারপাড়া উপজেলা ভূমি অফিস সূত্রে জানাগেছে, জামদিয়া ইউনিয়নের রঘুরামপুর মৌজার কমলাপুর গ্রামে ১/১ খতিয়ানে ২৪ টি দাগে ধানী, ডোবা ও বাস্ত শ্রেণীর পাঁচ একর আটচল্লিশ শতক জমি রয়েছে। এর মধ্যে পচাত্তর শতক জমির ডিসিয়ার নিয়ে সম্পূর্ণ জমিই ভোগ দখল করেন জামদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নিখিল কুমার আঢ্য। দীর্ঘ দিন ধরে দলীয় শক্তি আর সাবেক এমপি রনজিত রায়ের সহায়তায় তিনি এ দখলদারিত্ব বহাল রাখেন। ৫ আগষ্টের পর প্রেক্ষপট বদল হওয়ার পরে স্থানীয় বিএনপির সহায়তায় দখলদারিত্ব অব্যহত রেখেছেন। নিখিল কুমার আঢ্য ভাঙ্গুড়া আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ।
গত বুধবার সকালে স্থানীয় সূত্রে সংবাদ পেয়ে সরেজমিনে যাওয়া হয় কমলাপুর গ্রামে। সেখানে গিয়ে দেখা যায় নিখিল আঢ্যর বাড়ির পুকুরের চারিপাড়ের মেহগনি, জামসহ বিভিন্ন প্রজাতির গাছ কাটা হচ্ছে। কথা হয় গাছকাটা লেবারদের সাথে। তারা জানান, গাছ গুলি করিমপুর গ্রামের কাঠের ব্যাপারি ইমদাদুল হক কিনেছেন। ইমদাদুলকে খুঁজে পাওয়া যায় ভাঙ্গুড়া গরুর হাটের পাশের স’মিলে। কথা হয় তার সাথে। তিনি জানান, নিখিল আঢ্যর কাছ থেকে তিনি একাংশের গাছ এক লক্ষ টাকায় ক্রয় করেছেন।
সরেজমিনে নিখিল আঢ্যকে খুঁজে পাওয়া যায়নি। তার মুঠো ফেনো কয়েকবার চেষ্টা করার পর বোঝা যায় তার ফোন বন্ধ আছে। বুধবার দুপুরের পরে এ প্রতিবেদককে নিখিল আঢ্য জানান, যে জমি থেকে গাছ কাটা হচ্ছে, সেটি তার রের্কডিও সম্পত্তি। তবে তার কথার সুরে স্পস্ট বোঝাগেছে তিনি ভয় পাচ্ছেন। পত্রিকায় যাতে সংবাদ প্রকাশ না হয়, আর উপজেলা নির্বাহী অফিসার যেন মামলা মোকদ্দমার দিকে না আগায় সে জন্য এ প্রতিবেদক জোর সুপারিশ করেন।
বাঘারপাড়া ভূমি অফিসের একটি সূত্র জানিয়েছে, কিছুদিন আগে ঐ জমি পরিমাপ করা হয়েছে। ঐ সূত্র জোরালোভাবে দাবি করেছেন নিখিল আঢ্যর বাড়ি, পুকুর এবং আশপাশের সব সম্পত্তিই ১/১ খতিয়ানের অর্ন্তভুক্ত।
বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার জানিয়েছেন, সংবাদ পেয়ে সেখানে সংশ্লিষ্ট ভূমি সহকারি কর্মকতার্কে পাঠানো হয়েছে। তিনি সরেজমিনে তদন্ত সাপেক্ষে গাছের জব্দ তালিকা তৈরি করেছেন। যেহেতু বিপুল পরিমান গাছ, সেকারণে গাছ সেখান থেকে উঠিয়ে আনার সুযোগ কম রয়েছে। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের ব্যস্ততা ছিলো। ঈদের ছুটির আগে একদিই মাত্র বৃহস্পতিবার অফিস খোলা। যে কারণে স্পটে যাওয়াও সম্ভব হয়নি। কর্তন করা গাছগুলো স্থানীয় ইউপি সদস্যর জিম্মায় রাখা হয়েছে। ঈদের পর অফিস খুললে সরেজমিনে জমি পরিমাপ করা হবে। যদি গাছগুলো ভিপি সম্পতির হয়, তা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply