যশোরের কেশবপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন শেখপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হযরত আলী দফাদার (৪৭)। আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার রাত সাড়ে আটটার দিকে কেশবপুর-সাগরদাড়ি সড়কের মজিদপুর ব্রিজের কাছে দুর্ঘটনাটি ঘটে। বাড়ি ফেরার পথে তিনি নিজেও একটি মোটরসাইকেলে ছিলেন।
এ সময় বেপরোয়া গতির একটি পালসার মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
আহত হযরত আলী দফাদার কেশবপুর উপজেলার চিংড়া দফাদার পাড়াগ্রামের বাসিন্দা।

Leave a Reply