যশোরের বেনাপোল সীমান্তের বাহাদুরপুর মানিকিয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী মিনাজুল ইসলামের বাড়িতে তল্লাশি চালিয়ে র্যাব-৬ কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহম্মদ রাসেল সহ-সঙ্গীয় ফোর্স ৯৬ কেজি গাজা উদ্ধার করেছে। এ সময় ওই গ্রামের প্রবাসী মিনাজুল ইসলামের পুত্র সবুজ হোসেন মুন্না কে আটক করেছে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয় ্যাবের একটি দল অভিযান চালিয়ে সবুজ হোসেন মুন্নাকে আটক করে।পরে তার স্বীকারুক্তি মোতাবেক পাশের পাঁকা রান্নাঘরের ভেতর টিনের ড্রামে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় মোট ৯৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।যার আনুমানিক বাজারমূল্য মুল্য ১৯ লাখ ২০ হাজার টাকা।
র্যাবের দাবি আটক মুন্না এলাকায় বসবাস করার সুযোগে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য স্বল্প মূল্যে সংগ্রহ করে যশোর সহ দেশের বিভিন্ন জেলায় অধিক দামে সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।
আটক মুন্নাকে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

Leave a Reply