1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে মসজিদের ইফতারিতে শীর্ষ সন্ত্রাসীদের উপস্থিতি,মুসল্লিদের ক্ষোভ

  • বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

যশোরে মসজিদের ইফতারিতে শীর্ষ সন্ত্রাসীদের উপস্থিতি,মুসল্লিদের ক্ষোভ

যশোর অফিস ;

যশোর শহরতলীর ঝুমঝুমপুর বাইতুল আমান জামে মসজিদের এক ইফতার মাহফিলে শীর্ষ সন্ত্রাসী ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ক্যাডার বাহিনীর উপস্থিতির ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, মসজিদ কমিটির সভাপতি বদিউজ্জামান ও সাধারণ সম্পাদক কাজী শফিকুল ইসলাম বাবুল ইফতার মাহফিলে ছাত্রলীগের দুর্ধর্ষ সন্ত্রাসী চাঁদাবাজ জাবেদ ও তার বাহিনীকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানান। গত ২৫ মার্চ অনুষ্ঠিত ওই ইফতার মাহফিলে শীর্ষ সন্ত্রাসী জাবেদ, চায়না রাজু, সবুজ, চয়ন, ছোট মনি, রোমান্স, নাসিরসহ আরও অনেকে অংশ নেন, যাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

ইফতার মাহফিলে সন্ত্রাসীদের উপস্থিতি টের পেয়ে স্থানীয় মুসল্লিরা ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ করেন। তবে মসজিদ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক কোনো নিষেধাজ্ঞা মানেননি বলে অভিযোগ উঠেছে। এমনকি, ইফতারের সময় শীর্ষ সন্ত্রাসীরা আয়েশ করে বিরিয়ানি খাওয়ার পাশাপাশি স্থানীয়দের ভয়ভীতি দেখায় বলেও জানা গেছে।

এ ঘটনায় অনেক মুসল্লি ক্ষোভ প্রকাশ করে বলেন, মসজিদের ইফতার মাহফিল ধর্মীয় অনুষ্ঠান, সেখানে শীর্ষ সন্ত্রাসীদের দাওয়াত দিয়ে আসলে তাদের পুনর্বাসনের চেষ্টা চলছে। তারা আরও জানান, জাবেদের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, অস্ত্র আইনসহ প্রায় এক ডজন মামলা রয়েছে।

ঘটনার বিষয়ে মসজিদ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তারা ফোন রিসিভ করেননি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews