৫৫তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেছে যশোর আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।
২৬ মার্চ দুপুরে শহরতলীর পুলেরহাটস্থ মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন মুক্তেশ্বরী নদে বিভিন্ন মাছের পোনা অবমুক্ত করা হয়।
বিভিন্ন প্রজাতির মাছের মধ্যে ছিল তেলাপিয়া, মিনার কার্প, গ্রাস কার্প, রুই, মৃগেল ও কাতলা। একশো কেজির অধিক পরিমান মাছের পোনা ছাড়া হয়। পরবর্তিতে আরও মাছ ছাড়া হবে বলেও জানান কর্তৃপক্ষ।
আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্ত করেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।
এসময় উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ডা. মো: ইমদাদুল হক, গাইনী বিশেষজ্ঞ অধ্যাপক ডা. বদরুন্নেছা বেগম, আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের পরিচালক মো: ফজলুল হক, চক্ষু প্রকল্পের এজিএম মো: রবিউল হকসহ অন্যান্যরা।

Leave a Reply