যশোর শংকরপুর সরকারি মুরগির খামার শনাক্ত হয়েছে বার্ড ফ্লু (ইভিএন ইনফ্লুয়েঞ্জা)। দুই দফায় ফার্মের ২ হাজার ১৭৮টি মুরগী ও এক হাজার ৮১১ টি ডিম ধ্বংস করা হয়েছে।
বুধবার যশোরে মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের উপ-পরিচালক রাশেদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এটি লো প্যাথোজেনিক।
মানুষে ইফেক্টের সম্ভাবনা খুবই কম। ফলে ভয়ের কারণ নেই। ২০১৮ সালের পর বাংলাদেশে এই প্রথম ফ্লু শনাক্ত হয়েছে।
সরকারি এই প্রতিষ্ঠানটির উপপরিচালক রাশেদুল হক বলেছেন,প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা যশোরের খামারটি পরিদর্শন করেছেন। গত ১৪ ও ১৪ মার্চ সরকারি মুখামারের একটি শেডে এক হাজার ২৩৭টি মুরগী ও ১৪৫টি ডিম এবং ১৬ ও ১৭ মার্চ একটি শেডের ৯৪১ টি মুরগী ও এক হাজার ৬৬৬ ডিম ধ্বংস করা হয়েছে। ফ্লু যেন ছড়িয়ে না পরে, সেজন্য প্রতিরক্ষা ব্যবস্থা নেয়া হয়েছে।।
প্রসঙ্গত, ২০০৭ সালের মার্চে বাংলাদেশে প্রথম বার্ড ফ্লু দেখা দেয়। সে বছর ১০ লাখেরও বেশি মুরগি এই ফ্লুয়ের কারণে মের ফেলা হয়। এছাড়া ২০০৮ সালের মে মাসে বাংলাদেশে মানুষের শরীরে বার্ড ফ্লু সংক্রমণ ধরা পড়ে।

Leave a Reply