1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সেনাবাহিনী নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে তা ডায়লগ হিসেবে মেনে নেওয়া যায় না-এবি পার্টি

  • বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

সেনাবাহিনী নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে তা ডায়লগ হিসেবে মেনে নেওয়া যায় না-এবি পার্টি

শহিদ জয়,যশোর অফিস :

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি)কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার বলেছেন,সম্প্রতি সেনাবাহিনী কেন্দ্রীক যে বিতর্ক সৃষ্টি হয়েছে,সেটিকে ডায়ালগ হিসেবে মানা যায় না।

তিনি বলেন,”দেশের সার্বভৌমত্বের স্বার্থে আমরা সেনাবাহিনীর পক্ষে, তবে যারা সেনাবাহিনীর ভেতরে ‘আয়না ঘর’ সৃষ্টি করেছিল,তাদের আমরা কখনো মেনে নেব না। বৃহস্পতিবার যশোরের একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় নিয়ে কথা বলেন।

আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি),যশোর জেলা শাখার উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। যশোর শহরের জজ কোর্ট সংলগ্ন পার্ক ভিউ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন এবি পার্টির যশোর জেলা শাখার আহ্বায়ক ও খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোঃ ইয়ামিনুর রহমান।

এছাড়া উপস্থিত ছিলেন যশোর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার মাহমুদ হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে প্রধান অতিথি প্রফেসর ডা.মেজর (অব.) আব্দুল ওহাব মিনার দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন। তিনি বলেন,

৫ আগস্ট পরবর্তী সময়ে জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্যরা সবাই পালিয়ে গেছেন। বিগত সরকার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছিল, তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছে।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন শেখ হাসিনার বিচার না হলে আসন্ন জুলাই মাসের গণঅভ্যুত্থান ও ছাত্র জনতার আন্দোলন বৃথা যাবে।

নেতৃবৃন্দ যৌক্তিক সময়ের মধ্যে রাজনৈতিক সংস্কার সম্পন্ন করে একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে রাজনৈতিক নেতাদের নোংরা ভাষা পরিহার এবং দায়িত্বশীল আচরণ করার আহবান জানানো হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews