ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ডের ছাদের পলেস্তারা খসে পড়ে রোগীর স্বজনসহ ৩ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালের দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, উপজেলার সিংগী বাজার এলাকার হারুন শেখের স্ত্রী মনোয়ারা খাতুন, তার মেয়ে সুমি আক্তার ও আব্দার হোসেন খোকনের স্ত্রী ফুলজান বেগম। এরমধ্যে গুরুত্বর আহত সুমি খাতুনকে যশোর সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।
ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মাজহারুল ইসলাম জানান, ঘটনাটি ঘটেছে সকাল ৬টা ৫০ এর দিকে মহিলা ওয়ার্ডের ছাদের পলেস্তারা খসে পড়ে। এ সময় এক রোগীর দুই জন স্বজনসহ রোগী আহত হয়। এদের মধ্যে গুরুত্বর আহত সুমি খাতুনের পেটের উপর বড় পলেস্তারার চাপটি পড়ে। সে গুরত্বর আহত হয়। আমরা ধারনা করছি তার পেটের মধ্যে রক্তক্ষরণ হতে পারে। তাই তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে প্রেরন করা হয়েছে। আরেকজনের পায়ের উপর পড়ায়, পা বেশ ক্ষতিগ্রস্থ হয়েছে। তাকে প্রাথমিক চিকৎসা দেওয়া হয়েছে। অন্য যে রোগী ভর্তি ছিল তিনিও সামান্য ক্ষতিগ্রস্থ হয়েছেন। তাকেও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে ।
তিনি আরো বলেন, আগে এখানে কোন ভাঙা বা ফাটল ছিল না। আজকে হঠ্যাৎই এমন ঘটনা ঘটেছে, এটা একটি অপ্রত্যাশিত দূর্ঘটনা।
Leave a Reply