1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

শহিদ আব্দুল্লাহর পরিবারের মাঝে তারেক রহমানের ঈদ উপহার

  • মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

শহিদ আব্দুল্লাহর পরিবারের মাঝে তারেক রহমানের ঈদ উপহার

শহিদ জয়, যশোর অফিস :

ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহিদ হওয়া আব্দুল্লাহর পরিবারের পাশে দাঁড়িয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঈদুল ফিতর উপলক্ষে শহিদ পরিবারের মাঝে ঈদ উপহার ও শুভেচ্ছা বার্তা পৌঁছে দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (২৫ মার্চ) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে যশোরের শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব নূরুজ্জামান লিটন শহিদ আব্দুল্লাহর গ্রামের বাড়ি বড় আঁচড়ায় গিয়ে তার বাবা আব্দুল জব্বার ও মা মোসাঃ মাবিয়া খাতুনের হাতে এই উপহার তুলে দেন।

এ সময় শার্শা উপজেলা বিএনপির স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক ডা. মো. নাসিম জামান রিফাত, বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারতসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঈদ উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে শহিদ আব্দুল্লাহর পিতা আব্দুল জব্বার বলেন, “আমার সন্তান ঢাকার শহীদ সোহরাওয়ার্দী কলেজে পড়াশোনা করত। আশা ছিল, লেখাপড়া শেষ করে চাকরি করে আমাদের শেষ বয়সে দেখাশোনা করবে।

কিন্তু সেই আশা পূরণ হলো না। তার মৃত্যুর পর আমাদের সংসারে উপার্জনক্ষম আর কেউ নেই। তিন সন্তান নিয়ে চরম কষ্টে দিন কাটাচ্ছি। আমি সরকারের কাছে আর্থিক সহায়তার পাশাপাশি সন্তান হত্যার ন্যায়বিচার চাই।”

শহিদ আব্দুল্লাহর পরিবারের প্রতি বিএনপি ও তারেক রহমানের এই সহমর্মিতা তাদের প্রতি দলের প্রতিশ্রুতির প্রতিফলন বলে নেতারা জানিয়েছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews