1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

লোহাগাড়ায় পল্লী চিকিৎসককে হত্যা

  • মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

লোহাগাড়ায় পল্লী চিকিৎসককে হত্যা

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় কাপড় কাটার কাঁচি দিয়ে আঘাত করে এক পল্লী চিকিৎসককে খুন করা হয়েছে। তিনি স্থানীয়ভাবে জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে। সোমবার রাতে উপজেলার কলাউজান ইউনিয়নের কানুরাম বাজারে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (২৫ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান।

নিহত নুরুল হক (৫৩) কলাউজান ইউনিয়নের বলিপাড়া এলাকার বাসিন্দা। তিনি জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদস্য ছিলেন বলে স্থানীয়ভাবে জানা গেছে।

এ ঘটনায় স্থানীয়রা সজীব বড়ুয়া (৩৫) নামে এক দিনমজুরকে আটক করে পিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন। তার বাড়িও একই এলাকায়।

জানা গেছে, রাতে কানুরাম বাজারে ফার্মেসিতে বসে রোগী দেখছিলেন পল্লী চিকিৎসক নুরুল হক। এ সময় তুচ্ছ বিষয় নিয়ে ‘মাদকসেবী’ সজীবের সঙ্গে তার ঝগড়া হয়।

সজীব পাশের একটি দর্জির দোকান থেকে কাপড় কাটার কাঁচি নিয়ে নুরুল হকের মুখে উপর্যুপরি আঘাত করেন। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন, দর্জির দোকানের কাঁচি দিয়ে সজীব পল্লি চিকিৎসক নুরুল হককে আঘাত করে। এতে তার মৃত্যু হয়েছে। ঘটনার পর স্থানীয় লোকজন সজীবকে গণপিটুনি দেয়।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews