1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সংবাদ সম্মেলনে অভিযোগ চৌগাছার প্রতিবেশীর জমি দখল করে ভবন নির্মামের কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ

  • সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

সংবাদ সম্মেলনে অভিযোগ

চৌগাছার প্রতিবেশীর জমি দখল করে ভবন নির্মামের কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ

যশোর অফিস :

যশোরের চৌগাছার আ¤্রকাননপাড়ার জালাল উদ্দিন প্রতিবেশী আলী আহম্মেদের জমি দখল করে ভবন নির্মামের কাজ চালিয়ে যাচ্ছেন। সাবেক সরকারের দোসরদের প্রভাব খাটিয়ে ভবনের ভীত নির্মান ও বর্তমানে বিএনপি নেতাদের ম্যানেজ করে চলছে ভবনের কাজ।

এঘটনায় আদালতে মামলা করেও কোন ফল পাচ্ছেনা ভুক্তভোগী আলী আহম্মেদের পরিবার। বর্তমানে জালাল উদ্দিন আলী আহম্মেদের বাড়ি দখলের ষড়যন্ত্র শুরু করেছেন। সোমবার প্রেসক্লাব যশোরের শহিদ সাংবাদিক আরএম সাইফুল আলম মুকুল অডিটোরিয়ায়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন আলী আহম্মেদের স্ত্রী পারভীনা আক্তার।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০২০ সালের চৌগাছা পৌর এলাকার আ¤্রকানন পাড়া ৪ দশমিক ৭০ শতক জমি কিনে বাড়িঘর করে বসবাস শুরু করি। ২০২২ সালে জালাল উদ্দিনের প্রবাসী ছেলে রফিকুল হাসান ৩ দশমিক ৮৫ শতক জমি কিনে ৪ শতক ভোগদখল শুরু করেন।

এরপর আমার স্বামী অসুস্থ্য হয়ে পড়লে স্বামীর চিকিৎসার জন্য ভারতসহ দেশের বিভিন্ন জায়গায় অবস্থান করায় জালাল উদ্দিন চৌগাছা থেকে বাড়ির নকশা অনুমোদন করে ভবন নির্মানের কাজ শুরু করে। জালাল উদ্দিন আওয়ামী লীগ সরকারের সমর্থক হওয়ায় প্রভব খাটিয়ে আমার জমি দখল করে ভবনের বেজমেন্ট তৈরী করে।

এ ঘটনায় পৌর সভায় অভিযোগ দিলে কতৃপক্ষ ভবন নির্মানে নিষেজ্ঞা জারি করে। পৌর কতৃপক্ষের আদেশ অমান্য করে আওয়ামী লীগ নেতাদের ধারে ভবন নির্মানের কাজ চলমান রাখে জালাল উদ্দিন। এ ঘটনায় সহকারী জজ আদালতে মামলা করা হয়। বর্তমানে জেলা জজ আদালতে মামলাটি বিচারধীন রয়েছে।

তিনি বলেন, গত ৫ আগস্ট সরকার পরিবর্তন হলে স্থানীয় বিনএনপি নেতাদের কাছে অভিযোগ দিয়েছিলাম। বিএনপি নেতারা বিষয়টি দেখবেন বলে আসস্ত করেছিলেন। পরবর্তীতে জালাল উদ্দিনের প্রবাসী ছেলে রাকিবুল হাসান বিএনপি নেতাদের সাথে যোগাযোগ করায় তারাও কোন সুরাহ করে দেননি।

বর্তমানে জালাল উদ্দিন তার বাড়ির কাজ অব্যহত রেখেছেন। এ ঘটনায় জালাল উদ্দিনের বিরুদ্ধে আদালতে মামলা করায় আমার ও আমার পরিবারের সদস্যদের উপর চরম ভাবে ক্ষিপ্ত হয়েছেন।

তিনি একের পর এক মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানি করছেন। বর্তমানে জালাল উদ্দিন আমাদের বাড়ি থেকে উচ্ছেদ করে দখলের ষড়যন্ত্র করছেন। জালাল উদ্দিন ও তার লোকজনের অত্যাচারে বাড়িতে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। এ থেকে রক্ষা পেতে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews