1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে মারপিট থানায় মামলা

  • সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ২২৮ বার পড়া হয়েছে

যশোরে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে মারপিট থানায় মামলা

যশোর অফিস :

যশোরে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে মারপিটে জখম করার ঘটনায় আদালতে দায়েরকরা পিটিশন কোতয়ালি থানায় নিয়মিত মামলা হিসাবে রেকর্ড হয়েছে।

যশোর শহরতলীর কিসমত নওয়াপাড়া এলাকার গোলাম নবী মোল্লার মেয়ে সিনাত আরা বেগম (৩২) মামলাটি করেছেন।
আসামি করা হয়েছে, তার স্বামী ঝিকরগাছা উপজেলার যাদবপুর কলাগাছি গ্রামের আহম্মদ আলীর ছেলে ফজলুর রহমান (৩৫), ফজলুর বোন রোকেয়া বেগম (৪২) ও তার ভাগ্নি হনুফা আক্তারকে (২৫)।

এজাহারে সিনাত উল্লেখ করেছেন, আসামি ফজণুর রহমানের সাথে ২০১৭ সালে বিয়ে হয়। বিয়ের পর ঘর সংসার করাকালে জমি কেনার জন্য তার কাছে ২০ লাখ টাকা দাবি করে।

তিনি ওই টাকা দিতে অস্বীকার করায় তার ওপর শরীরিক ও মানষিক নির্যাতন চালাতে থাকে। চলতি বছরের ১৩ জানুয়ারি যৌতুকের জন্য তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়।

তিনি পিতার বাড়িতে উঠেন এবং মিমাংসার চেষ্টা করা হয় পারিবারিক ভাবে। সেখানে ব্যর্থ হয়ে তিনি গত ৫ মার্চ আদালতে পারিবারিক সহিংসতা প্রতিরোধ আইনে মামলা করেন। এই মামলা হওয়ার পর আসামিরা আরো ক্ষিপ্ত হয়।

গত ৯ মার্চ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আসামিরা তার পিতার বাড়িতে যায়এবং দরজা খোলা মাত্রই মামলা তুলে নেয়ার কথা বলে। তিনি মামলা তুলবেন না বলে জানালে তাকে মারপিটে জখম করা হয়।

অন্যান্য আসামিরা চুলের মুঠি ধরে তার শরীরের বিভিন্ন স্থানে মারপিটে জখম করে। পরে মামলা তুলে নেয়ার হুমকি দিয়ে চলে যায়।পরে তিনি যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে আদালতে পিটিশন দাখিল করলে পুলিশ গত রোববার থানায় নিয়মিত মামলা হিসাবে রেকর্ড করে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews