যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়ন পরিষদে ২৪ মার্চ সোমবার সকালে দরিদ্র, অসহায় ও দুঃস্থ ব্যক্তি ।
পরিবারের মাঝে ১০ কেজি করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্ত্রনালয়ের ভি জি এফ এর ৩৬৭ বস্তা (বস্তা প্রতি ৫০কেজি) চাউল
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন বাঘারপাড়া উপজেলা সমবায় অফিসার মোহা. মোস্তাফিজুর
রহমান, অত্র ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আঃ সালাম। এসময় উপস্থিত ছিলেন বিএনপির ইউনিয়ন কমিটির
সাধারণ সম্পাদক এফ এম আসলাম হোসেন, বাংলাদেশ জামায়াত ইসলামী যুব বিভাগের সভাপতি মোঃ ইসমাইল হোসেন,
মিডিয়া সম্পাদক মোঃ খালিদ হাসান, সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক হাফেজ নাসির উদ্দিন। এছাড়া
আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য বৃন্দ, গ্রাম পুলিশ মহল্লাদার সহ সামাজিক রাজনৈতিক বিভিন্ন শ্রেণি পেশা
ব্যক্তিগন। বাস্তবায়নে ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়।

Leave a Reply