যশোরে জেলা আইনজীবী সমিতির সদস্য রফিজুল ইসলাম রফিকের মৃত্যুতে রোববার জেলা ও দায়রা জজ আদালতে ফুলকোর্ট রেভারান্স অনুষ্ঠিত হয়েছে। সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলমের সভাপতিত্বে এ ফুলকোর্ট রেভারান্স অনুষ্ঠিত।
অপরদিকে,যশোর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে দুপুরে সমিতির ১ নম্বর ভবন মিলনায়তে শোক সভা ও দোওয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সমিতির সভাপতি আবু মোর্ত্তজা ছোটর সভাপতিত্বে শোক সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি কাজী ফরিদুল ইসলাম, গোলাম রহমান বিশ্বাস খোকন, মাহমুদা খানম,
গাজী মোহাম্মদ মাফজুজুর রহমান, আলতাফ হোসেন, আবুল কায়েস, সোহেল শামীম, নুর আলম পান্নু, সৈয়দ কবির হোসেন জনি, মরহুমের মেয়ে সুমাইয়া ইসলাম। সভা পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক এমএ গফুর।
সভায় বক্তরা মরহুম রফিজুল ইসলাম রফিকের রূহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেনা জানিয়েছেন।
উল্লেখ, সমিতির সদস্য রফিজুল ইসলাম রফিক গত ২০ মার্চ ঢাকার কুর্মিটোল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। শেষে মরহুমের রূহের মাগফেরাত কামনা করে দোওয়া মোনাজাত পরিচালনা করেন মিজানুর রহমান।

Leave a Reply