1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সকল শহীদ ও আহতদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সকল শহীদ ও আহতদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

যশোর অফিস :

যশোরের শার্শা উপজেলার বেনাপোলে জুলাই-আগস্টে নিহত ও আহতদের স্মরণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে রবিবার (২৩ মার্চ) বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ে বিকেল সাড়ে পাঁচটার দিকে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপদেষ্টা প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান,জামায়াত নেতা নূরুল হক,বেনাপোল পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আবু তাহের ভারত,যশোর জেলা ছাত্র সমন্বকের আহ্বায়ক রাশেদ খান, বেনাপোল ছাত্র সমন্বয়কের আহ্বায়ক গালিব হোসেন সহ আরও অনেকে।

ইফতার মাহফিলে পৌরসভার সব এতিমখানা শিক্ষার্থীরা এবং আন্দোলনের সাথে সম্পৃক্ত উপজেলার সর্বস্তরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশগ্রহণকারী সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন,জুলাই-আগস্টের বাংলাদেশের ট্রাজেডি একটি অনন্য দৃষ্টান্ত রেখে গেছে। বিগত সরকারকে বিতাড়িত করে গণমানুষের ইচ্ছার প্রতিফলন ঘটাতে বর্তমান অন্তবর্তীকালীন সরকারের সংস্কার রূপরেখায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন,

আগামীতে বাংলাদেশে আর ফ্যাসিস্ট সরকারের কোনো স্থান হবে না। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে রক্ষা করতে হবে। এবং ফ্যাসিস্টদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তারা যেন কোনভাবে মাথা তুলে দাঁড়াতে না পারে।পরে দেশ ও জাতির কল্যাণে এবং জুলাই-আগস্টে আহত-নিহতদের স্মরণে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews