1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে ৫ দফা দাবিতে শিক্ষকদের মানববন্ধন

  • রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

যশোরে ৫ দফা দাবিতে শিক্ষকদের মানববন্ধন

যশোর অফিস :

মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের রাজস্বকরণ ও আউটসোসিং বাতিলসহ ৫দফা দাবিতে যশোরে মানববন্ধন হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০টায় মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের কর্মকর্তা-কর্মচারি ও শিক্ষক কেয়ারটেকার ঐক্য পরিষদের উদ্যোগে প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঐক্য পরিষদের সদস্য সচিব জিএম মফিজুর রহমানের নেতৃত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে সহস্রাধিক শিক্ষক, কর্মকর্তা-কর্মচারি অংশগ্রহণ করেন।

মানবববন্ধনে বক্তরা বলেন, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়নাধীন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পটি জাতীয় শিক্ষানীতির আলোকে সারা দেশের মসজিদ কাঠামো ব্যবহার করে দারিদ্র সুবিধা বঞ্চিত ও প্রত্যন্ত অঞ্চলের শিশুদেরকে বিনামূল্যে প্রাক-প্রাথমিক শিক্ষা প্রদান করে।

এর মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির হার বৃদ্ধি, শিক্ষার্থী ঝরেপড়া রোধ, কিশোর কিশোরী ও বয়স্কদের পবিত্র কুরআন শিক্ষা, নৈতিকতা ও ধর্মীয় মুল্যবোধ শিক্ষা দিয়ে আসছিলো।

এই প্রকল্পের মাধ্যমে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, আলেম ওলামা ও সাধারণ শিক্ষায় শিক্ষিত বেকার নারী ও পুরুষের দারিদ্রতা দুরিকরণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।

প্রথম দুটি প্রকল্পে নিয়োগকৃতদের রাজস্ব খাতে নিলেও বাকি ৫টি প্রকল্পের জনবল রাজস্ব খাতের বাইরে রয়েছে। ৩২ বছর ধরে চলমান প্রকল্পে কখনো বেতন বৃদ্ধি করা হয়নি। এখন সংশ্লিষ্টরা আউটসোর্সিংয়ের চিন্তা করছে।

তাই অনতি বিলম্বে সকল শিক্ষক, কর্মকর্তা কর্মচারিদের রাজস্বকরণ করে ঈদের আগে বেতন ভাতা প্রদানের পাশাপাশি রাজস্বখাতে নিয়োগ করার দাবি জানান শিক্ষক নেতৃবৃন্দ।

একইসাথে দাবি বাস্তবায়ন না হলে ঈদের পর কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews