1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঢাকা-ভৈরববাজার রুটে যুক্ত হচ্ছে নতুন ট্রেন

  • রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে

ঢাকা-ভৈরববাজার রুটে যুক্ত হচ্ছে নতুন ট্রেন

ঢাকা-নরসংদী-ভৈরববাজার-নরসংদী-ঢাকা রুটে নতুন একজোড়া কমিউটার ট্রেন চালানোর প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এ ছাড়া ঢাকা-নারায়ণগঞ্জ-ঢাকা রুটের ট্রেনগুলোতে নতুন কোচ যুক্ত হচ্ছে। আগামী ২৬ মার্চ থেকে এসব সার্ভিস চালু হচ্ছে। রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বিশেষ এ ট্রেন সার্ভিসটি উদ্বোধন করবেন।

রোববার (২৩ মার্চ) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নরসিংদী কমিউটার- ১ ট্রেনটি সকাল ৬টা ৪৫ মিনিটে ভৈরব বাজার থেকে ছেড়ে ঢাকায় পৌঁছাবে ৯টা ৫ মিনিটে। ট্রেনটি দৌলতকান্দি, মেথিকান্দা, নরসিংদী, আড়িখোলা, টঙ্গী, ঢাকা বিমানবন্দর, ঢাকা ক্যান্টনমেন্ট ও তেজগাঁও স্টেশনে যাত্রা বিরতি করবে।

অন্যদিকে নরসিংদী কমিউটার- ৪ কমলাপুর রেলস্টেশন, ঢাকা থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ছেড়ে ভৈরববাজার পৌঁছাবে রাত ৯টা ১০ মিনিটে। নরসিংদী কমিউটার-৪ তেজগাঁও, ঢাকা বিমানবন্দর, টঙ্গী, পূবাইল, আড়িখোলা, নরসিংদী ও মেথিকান্দায় যাত্রাবিরতি করবে। কমিউটার ট্রেন দুটির টিকিট সংশ্লিষ্ট কাউন্টার হতে ইস্যু করা হবে।

একই সঙ্গে আগামী ২৬ মার্চ মানোন্নয়নকৃত ১১টি কোচ দ্বারা নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনের রেক প্রতিস্থাপন করা হবে। এর ফলে বিদ্যমান আট জোড়া কমিউটার ট্রেনের কোচ নতুন কোচ দ্বারা প্রতিস্থাপিত হবে।

এর আগে, রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান গত বছরের ১৫ ডিসেম্বর ঢাকা-জয়দেবপুর-ঢাকা রুটে চলাচলকারী চার জোড়া কমিউটার ট্রেন উদ্বোধনকালে ঘোষণা দেন ২০২৫ সালের ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ঢাকা হতে নরসিংদী ও নারায়ণগঞ্জের মধ্যে চলাচলকারী কমিউটার ট্রেন উদ্বোধন করা হবে।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews