যশোরে মতবিনিময় সভায় কমরেড খালেকুজ্জামান বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনার বাইরে গিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়া সম্ভব ।
তিনি বলেন,গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনের পতন হলেও শোষণমূলক ব্যবস্থা দূর হয়নি, বরং শাপলা চত্বর আর শাহবাগের মতো অহেতুক বিতর্ক সামনে এনে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী শক্তি ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চালাচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনার বাইরে গিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়া সম্ভব নয়।
এমন মন্তব্য করেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা কমরেড খালেকুজ্জামান।
শনিবার বিকালে প্রেসক্লাব যশোরে বাসদ যশোর জেলা কমিটি আয়োজিত ‘বর্তমান রাজনৈতিক বাস্তবতা এবং করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, শুধু ক্ষমতার হাতবদল হলে হবে না, ব্যবস্থার বদল না হলে সাধারণ মানুষের অবস্থার উন্নতি হবে না। তিনি বলেন, মুক্তিযুদ্ধকে বাতিল করার পরিকল্পনা
হিসেবে সংবিধান থেকে চার মূলনীতি বাতিলের কথা আসছে। অথচ এই চার মূলনীতি আওয়ামী লীগের আবিষ্কার নয়, বরঞ্চ পাকিস্তানি প্রায় উপনিবেশিক শাসন-শোষণের বিরুদ্ধে লড়তে গিয়ে মানুষের আকাঙ্ক্ষায় গণতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা, জাতীয়তাবাদ ও সমাজতন্ত্রের চেতনা মূর্ত হয়েছিল।
সেদিনের বুর্জোয়া শাসকরা তাই জনগণের এই আকাঙ্ক্ষা স্বীকৃতি দিতে বাধ্য হয়েছিল। কিন্তু স্বাধীনতার ৫৪ বছর বুর্জোয়া শ্রেণীর সকল শাসকগোষ্ঠী এই মূলনীতির বিপরীতে দেশ পরিচালনা করে বাংলাদেশকে চরম বৈষম্যমূলক রাষ্ট্রে পরিণত করেছে।
বাসদ যশোর জেলা শাখার আহ্বায়ক শাহজাহান আলীর সভাপতিত্বে এবং জেলা সদস্য মোঃ আলাউদ্দিনের সঞ্চালনায় মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। সভায় আরও বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য নিখিল দাস, জনার্দন দত্ত নান্টু, সদস্য শফিউর রহমান শফি,
যশোর জেলা কমিটির সদস্য সচিব আক্কাস আলী, সংগঠক হাছিনুর রহমান,বাম গণতান্ত্রিক জোট যশোর জেলা কমিটির সমন্বয়ক এবং বিপ্লবী কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় সদস্য জিল্লুর রহমান ভিটু, বিশিষ্ট শিক্ষাবিদ বেনজিন খাঁন, সিপিবি যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক ইলাহদাদ খান,যশোর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফকির শওকত,
জাসদ যশোর জেলা কমিটির সহ সভাপতি হাসান উল্লাহ ময়না, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিজুর রহমান রুন্নু, শিক্ষক অধ্যাপক মাফিজুল ইসলাম, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মেহ দিউর রহমান টুটুল, রাষ্ট্র সংষ্কার আন্দোলন যশোর জেলা সম্পাদক মাসুম রহমান প্রিন্স, শিক্ষক জাফর ইকবাল লিটন প্রমুখ।

Leave a Reply