1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

জুলাই-আগস্টে শহীদের স্বজনদের জন্য তারেক রহমানের ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ

  • শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ২৭৬ বার পড়া হয়েছে

জুলাই-আগস্টে শহীদের স্বজনদের জন্য তারেক রহমানের ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ

যশোর অফিস :

জুলাই বিপ্লবে খুলনা বিভাগের ১০ জেলায় শহীদ ও আহতদের স্বজনদের কাছে জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী ও তারেক রহমানের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেওয়া শুরু হয়েছে।

শনিবার বিকেলে যশোর শহরের ঘোপ এলাকায় শহীদ আব্দুল্লাহ’র বাড়িতে গিয়ে ঈদ উপহার সামগ্রী বিতরণ উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলাম। উপহারসামগ্রী ও তারেক রহমানের শুভেচ্ছা বার্তা গ্রহণ করেন শহীদ আব্দুল্লাহর মা রওশন আরা, বাবা শহিদুল ইসলাম, স্ত্রী মুমতারিন জান্নাতুল ও ৫ বছরের শিশুকন্যা রাইয়ান।

এসময় বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলাম বলেন, গত ১৬ বছর ধরে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের ঈদ শুভেচ্ছা দিয়ে আসছেন তারেক রহমান। এবার থেকে জুলাই বিপ্লবে শহীদদের পরিবারগুলোকেও তিনি ঈদ শুভেচ্ছা হিসেবে উপহার সামগ্রী দিচ্ছেন। নার্গিস ইসলাম বলেন, জুলাই বিপ্লবে শহীদদের আত্মত্যাগের কথা কখনোই ভোলা যাবে না। তাদের এই আত্মত্যাগের কোন প্রতিদান হয় না। সে কারণে বিভিন্ন উপলক্ষে আমরা তাদের এই আত্মত্যাগের কথা সম্মানের সাথে স্মরণ করি।

উপহার সামগ্রী পেয়ে শহীদ আব্দুল্লাহর মা রওশন আরা কেঁদে ফেলেন। ঈদের আগের তারেক রহমান তাদের কথা স্মরণ করায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শহীদদের পরিবারগুলো নানা সমস্যার মধ্যে আছে। তাদের এসব সমস্যাগুলো পরবর্তীতে যাতে সমাধানের উদ্যোগ নেওয়া হয়, তারেক রহমানের প্রতি সে আবেদন করেন শহীদ আব্দুল্লাহর মা।

পরে যশোর জেনারেল হাসপাতালের সামনে শহীদ আবরান মাসনুন নীলের বাড়িতে গিয়ে তার মা জেসমিন আক্তারের হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেন নেতৃবৃন্দ। এসময় সেখানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় সাব কমিটির সদস্য সচিব কৃষিবিদ ড. এস এম ফেরদৌস, ফাউন্ডেশনের যশোর-নড়াইলের সমন্বয়ক ডা. আলাউদ্দীন আল মামুন, ফাউন্ডেশনের সদস্য ডা. নাসিম জামান রিফাদ, ডা. এ এস গাজী শরীফ উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় সাব কমিটির সদস্য সচিব কৃষিবিদ ড. এস এম ফেরদৌস বলেন, জুলাই বিপ্লবে শহীদ যশোরের ২৬জনসহ খুলনা বিভাগের ৭২ জনের স্বজনদের জন্য ঈদ উপহার সামগ্রী পাঠিয়েছেন তারেক রহমান। শহীদদের বাড়িতে বাড়িতে গিয়ে এই উপহার বিতরণ শুরু হয়েছে। আগামি ২/৩ দিনের মধ্যেই সব উপহার পৌঁছে দেওয়া হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews