ঈদের আনন্দ ভাগাভাগি করতে যশোরে নওয়াপাড়া নৌ বন্দরের নিম্ন আয়ের শ্রমজীবীদের পাশে দাঁড়িয়েছে দেশের শীর্ষস্থানীয় নাবিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ।
শুক্রবার সকালে নওয়াপাড়া শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে দেড় হাজার পরিবারকে ঈদ সামগ্রী ব্তিরণ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে নাবিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের কর্মকর্তা,
স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দদের সাথে নিয়ে শ্রমজীবী এসব মানুষের মাঝে এ সামগ্রী তুলে দেওয়া হয়। ঈদের আগে নাবিল গ্রুপের পক্ষ থেকে পাঠানো এসব ঈদ উপহার পেয়ে নৌ বন্দরের শ্রমিকদের মুখে হাসি ফুটেছে।
আর বন্দরের নিম্ন আয়ের মানুষের জন্য ঈদ উপহার পাঠানোর কারণে নাবিল গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় রাজনীতিক ও ব্যবসায়ীবৃন্দ। অনুষ্ঠানে নাবিল গ্রুপের প্রতিনিধি কামরুল ইসলাম,
উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান, নওয়াপাড়া ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল গণি সরদার প্রমুখ উপস্থিত ছিলেন।
ঈদ সামগ্রী বিতরণে সার্বিক সহযোগিতা করেন মেসার্স চিশতি ট্রেড এন্ড ট্রান্সপোর্ট ও শিমুল এন্টারপ্রাইজ।

Leave a Reply