৭১বোতল বিদেশী মদসহ এসএম আশরাফুর রহমান (৪৭ )নামে এক ব্যক্তিকে আটক করেছে কোতোয়ালি থানার পুলিশ।
শহরের কিসমত নওয়াপাড়ার আজিজুর রহমানের চারতলা ভবনের বসত বাড়ির ভাড়াটিয়া এসএম আশরাফুল রহমান(৪৭)। তার ভাড়া বাসার রুমে মাদক রয়েছে এমন সংবাদের ভিত্তিতে যশোর কোতোয়ালি থানার এসআই দেবাশীষ হালদারের নেতৃত্বে আশরাফুলের রুমে অভিযান চালিয়ে বিদেশী মদ সহ তাকে হাতেনাতে গ্ৰেফতার করে। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে উক্ত এলাকায় মাদক ব্যবসা করার অভিযোগ রয়েছে।
এ ঘটনায় আটক এসএম আশরাফুর রহমানের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় মাদক আইনে মামলা দেওয়া হয়েছে। আটক আশরাফুর রহমান নড়াইল জেলার লোহাগাড়া থানার শেখ পাড়ার (বাতাসি) সাইদুর রহমানের ছেলে।

Leave a Reply