1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে ভিজিএফ’র চাল পাচ্ছেন সাড়ে ৩ লাখ পরিবার

  • শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

যশোরে ভিজিএফ’র চাল পাচ্ছেন সাড়ে ৩ লাখ পরিবার

যশোর অফিস :

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যশোরে দুস্থ ও অসহায় মানুষ পেতে যাচ্ছেন চাল। ভিজিএফ কার্ডের মাধ্যমে বিতরণ করা হবে। কার্ড প্রতি ১০ কেজি করে চাল পাবে। আট উপজেলা ও আট পৌরসভায় ৩ লাখ ৪০ হাজার ৩৪৭ কার্ডে দেওয়া হবে ৩ হাজার ৪০৩ মেট্রিকটন চাল।

এর মধ্যে আটটি পৌরসভায় ১ লাখ ৮৫ হাজার ৫৭৭ কার্ডে দেওয়া হবে ১ হাজার ৮৫৫ মেট্রিকটন চাল। আটটি উপজেলায় ১ লাখ ৫৪ হাজার ৭৭০ কার্ডে দেয়া হবে ১ হাজার ৫৪৭ মেট্রিকটন চাল।

জেলা ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর থেকে এ তথ্য জানিয়েছে। শুক্রবার (২১ মার্চ) থেকে এ চাল বিতরণ শুরু হয়েছে ।

জেলা ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর দেওয়া তথ্য অনুযায়ী আটটি উপজেলায় ১ লাখ ৫৪ হাজার ৭৭০ কার্ডের মধ্যে সদর উপজেলায় ৩১ হাজার ৩৩০ কার্ডে দেয়া হবে ৩১৩ দশমিক ৩০০ মেট্রিকটন চাল। শার্শায় ২৩ হাজার ৬০২ কার্ডে দেয়া হবে ২৩৬ দশমিক ২০ মেট্রিকটন চাল, মনিরামপুরে ২৯ হাজার ৭৫০ কার্ডে দেয়া হবে ২৯৭ দশমিক ৫০০ মেট্রিকটন চাল, কেশবপুরে ১৬ হাজার ৯৫২ কার্ডে দেওয়া হবে ১৬৯ দশমিক ৫২০ মেট্রিকটন চাল, ঝিকরগাছায় ১৫ হাজার ২২৫ কার্ডে দেওয়া হবে ১৫২ দশমিক ২৫০ মেট্রিকটন চাল, চৌগাছায় ১২ হাজার ৪৬৫ কার্ডে দেয়া হবে ১২৪ দশমিক ৬৫০ মেট্রিকটন চাল, বাঘারপাড়ায় ১৬ হাজার ৩৬৩ কার্ডে দেওয়া হবে ১৬৩ দশমিক ৬৩০ মেট্রিকটন চাল, অভয়নগরে ৯ হাজার ৮৩ কার্ডে দেয়া হবে ৯০ দশমিক ৮৩০ মেট্রিকটন চাল।

এদিকে আটটি পৌরসভায় ১ লাখ ৮৫ হাজার ৫৭৭ কার্ডের মধ্যে যশোর পৌরসভায় ৪ হাজার ৬২১ কার্ডে দেয়া হবে ৪৬ দশমিক ২১০ মেট্রিকটন চাল, নওয়াপাড়া পৌরসভায় ৪ হাজার ৬২১ কার্ডে দেওয়া হবে ৪৬ দশমিক ২১০ মেট্রিকটন চাল, কেশবপুর পৌরসভায় ৪ হাজার ৬২১ কার্ডে দেওয়া হবে ৪৬ দশমিক ২১০ মেট্রিকটন চাল, বেনাপোল পৌরসভায় ৪ হাজার ৬২১ কার্ডে দেয়া হবে ৪৬ দশমিক ২১০ মেট্রিকটন চাল, মনিরামপুর পৌরসভায় ৪ হাজার ৬২১ কার্ডে দেওয়া হবে ৪৬ দশমিক ২১০ মেট্রিকটন চাল। ঝিকরগাছা চৌগাছা পৌরসভায় ৩ হাজার ৮১ কার্ডে দেয়া হবে ৩০ দশমিক ৮১০ মেট্রিকটন চাল ও বাঘারপাড়া পৌরসভায় ১ হাজার ৫৪০ কার্ডে দেয়া হবে ১৫ দশমিক ৪০০ মেট্রিকটন চাল।

এ ব্যাপারে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল কাদের বলেন, একটি পরিবারে কোনো অবস্থাতেই দুজন ব্যক্তি ভিজিএফ কার্ড পাবে না। দুঃস্থ ও অসহায় ব্যক্তি বাদে কোন স্বচ্ছল ব্যক্তিকে এ কার্ড দেওয়া যাবে না। ভিজিএফ কার্ডে চাল বিতরণে কোনো ইউনিয়ন পরিষদে অনিয়ম হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews