যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের আদমপুরের বিশিষ্ট সমাজসেবক ও ধর্মীয় ব্যক্তিত্ব আলহাজ্ব মো. আ. সালাম শিকদার (৭২) ২১ মার্চ শুক্রবার ভোর ৪টায় স্টোক জনিত কারণে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করিয়াছেন (ইন্না-লিল্লাহী ওয়া ইননা এলাহী রাজিউন) মৃত্যু কালে ৩ ছেলে ও স্ত্রীসহ বহু গুনাগ্রাহী রেখে গেছেন ।
তিনি বাঘারপাড়া উপজেলা হাজী কল্যাণ পরিষদের সম্মানিত সদস্য ছিলেন। এছাড়া স্থানীয় একাধিক ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ,ঈদগাহ, মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য সেবামূলক সংগঠনের সংগে সংশ্লিষ্ট ছিলেন।
তার মৃত্যু সংবাদ প্রচার যন্ত্র ও সামাজিক যোগাযোগ যন্ত্রের মাধ্যমে ছড়িয়ে দিলে দুরদুরান্ত থেকে স্বজনরা শেষবারের মতো একনজর দেখার জন্য ছুটে আসেন, মৃতের নিজস্ব বাসভবনে। এসময় মৃতের বাড়ীতে শোকের ছায়া নেমে আসে।
জুমাবাদ তার নামাজে জানাজা অনুস্ঠীত হয় ভিটাবল্লা মাধ্যমিক বিদ্যালয় মাঠে। মৃতের জানাজায় শরিক হন উপজেলা হাজী কল্যাণ পরিষদের সভাপতি আলহাজ্ব মাও. মো. ফারুক হোসেন, সহসভাপতি মো. আ. মজিদ আনোয়ার, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. রোস্তম আলী, ইউনিয়ন কমিটির উপদেষ্টা আ. কাদের মোল্লা,
সভাপতি মা. মো. খলিলুর রহমান খন্দকার। বাসুয়াড়ি ইউনিয়ন কমিটির সভাপতি মো. হেকমত আলী,এছাড়াও এলাকার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং অন্যান্য শ্রেনীপেশার সুধীজন।
মৃতের যানাজার নামাজের ইমাম হিসাবে নিযুক্ত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক, যশোর আমিনিয়া কামিল মাদ্রাসার অধ্যাপক মাও. মো. ফজলুল করিম। জানাজা শেষে মৃতের পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।







Leave a Reply