বেনাপোলের চিহ্নিত মাদক কারবারি মুজিবর সরদার নামে এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে ৫ বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন।
যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন টিপু এক রায়ে এ আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত মুুজিবুর সরদার বেনাপোলের ভবেরবেড় গ্রামের সৈয়দ সরদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের পেশকার শাহারিয়ার ইবনে আজাদ।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে,২০১৮ সালের ১৬ আগস্ট রাত ৯টার পর বেনাপোল পোর্ট থানা পুলিশ বেনাপোল দীঘিরপাড় এলাকায় অভিযান চালিয়ে মুজিবরকে ৫২ পিছ ইয়াবা সহ আটক করে।
এঘটনায় এসআই কাজী এহসানুল হক বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে এসআই মতিয়ার রহমান গত ২০১৮ সালের ২৪ সেপ্টেম্বর আদালতে চার্জশিট জমা দেন।
বৃহস্পতিবার ্এই রায় ঘোষনার দিনে বিচারক আসামিকে ৫ বছরের সশ্রম কারাদন্ড ও ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন।

Leave a Reply