1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে চাচাতো বোনকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

  • শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

যশোরে চাচাতো বোনকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

যশোর অফিস :

চাচাতো বোনকে ধর্ষণের অভিযোগে যশোরের অভয়নগর থানার একটি মামলার রায়ে শামীম হাসান নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। বৃহষ্পতিবার বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোঃ গোলাম কবির এ রায় ঘোষণা করেন।

অভিযুক্ত দন্ড প্রাপ্ত শামীম হাসান যশোরের অভয়নগর উপজেলার বাসুয়াড়ি পূর্বপাড়ার শহিদুল ইসলামের ছেলে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পিপি আব্দুল লতিফ লতা সাংবাদিকদের বলেছেন,শামীমের চাচাতো বোন গত২০২০ সালে জেএসসি পাশ করে। ওই কিশোরী মাঝে মধ্যে শামীমের মোবাইল থেকে ভিডিও গান আদান-প্রদান করতো। ওই বছর ১৮ আগস্ট সকাল সাড়ে ৯টার দিকে শামীম ফোন করে ভিডিও গান নেওয়ার জন্য মেয়েটিকে তার বাড়িতে ডেকে নেয়।

তার বসত ঘরে প্রবেশ করার সাথে সাথে শামীম ঘরের দরজা ভিতর থেকে আটকাইয়া দেয়। এরপর মুখে চেপে ধরে ভয়ভীতি দেখিয়ে কিশোরীকে জোর পূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ঘটনার বিষয় কাউকে কোন কিছু না বলার জন্য ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেয়। মেয়েটি বাড়ী ফিরে তার বোন ও পিতাকে জানায়। এরপর ওই দিনই অভয়নগর থানায় শামীম হাসানের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন।

পিপি আব্দুল লতিফ লতা আরো বলেন,২০২১ সালের ৩০ নভেম্বর এ মামলায় শামীম হাসানের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি শামীম হাসানকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেন বিচারক। রায় ঘোষণা শেষে বিচারক আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews