1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাঘারপাড়ায় ডিজিটাল উদ্ভাবনী মেলা

  • বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ১০৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ স্লোগান নিয়ে বাঘারপাড়ায় ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে বুধবার বেলা ১১টায় মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথী।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ, মহিলা ভাইস চেয়ারম্যান বিথিকা বিশ্বাস ,

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামান্না ফেরদৌসি, উপজেলা কৃষি অফিসার রুহল আমিন , সমাজসেবা অফিসার এটিএম মাসুদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। দিনব্যাপী এই মেলায় সরকারি বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও ও অনান্য প্রতিষ্ঠান মিলিয়ে মোট ৩৬টি স্টল পরিপাটি করে সাজানো হয়।

এসময় স্টলগুলোতে ডিজিটাল সেবাসমূহ, অর্জন, পরিকল্পনা ও অগ্রগতী বিষয়ের বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি জনসাধারণের অবগতির জন্য প্রদর্শনের ব্যবস্থা গ্রহণ করা হয়। জাতির অহংকার জাতীয় পতাকা বিধি মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ে সকল স্কুলের শিক্ষার্থী ও আগত জনসাধারণের জ্ঞাতার্থে বিলবোর্ড আকারে স্থাপন,পরিদর্শনকারীদের সুবিধার্তে প্রাথমিক স্কুলসমূহের ক্লাস্টার ম্যাপ স্থাপন,

সকল প্রাথমিক বিদ্যালয়ে তথ্য প্রদর্শনের নিমিত্তে ডিজিটাল বোর্ড স্থাপন, মাধ্যমিক পর্যায়ে আইসিটি শিক্ষকদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে মাল্টিমিডিয়া ক্লাসরুম যশোর জেলায় প্রথম স্থান অর্জনের ইতিহাসও তুলে ধরা হয়। এছাড়াও অংশগ্রহণকারী স্টলের মধ্যে উদ্ভাবনী শ্রেষ্ঠদের মধ্যে ১ম, ২য় ও ৩য় ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।

পুরস্কার বিতরণের সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ মনোয়ার হোসেন। মেলাকে প্রাণবন্ত করে তুলতে ঢাকঢোল বাজিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মাতিয়ে রাখা হয় মেলা প্রাঙ্গণ ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews