1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে ঝিকরগাছায় ব্যাটারি চালিত ভ্যান ও এম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত তিন বাবা মা আহত

  • বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

যশোরে ঝিকরগাছায় ব্যাটারি চালিত ভ্যান ও এম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত তিন বাবা মা আহত

শহিদ জয়, যশোর অফিস :

যশোরে ঝিকরগাছায় ব্যাটারি চালিত ভ্যান ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছে। আহত হয়েছেন ২ জন৷ নিহত তিন জনের মধ্যে একজন শিশু রয়েছে।

আজ বুধবার (১৯ মার্চ) ভোর সাড়ে ৬ টার দিকে যশোর-বেনাপোল সড়কের ঝিকরগাছা উপজেলার নবীবনগরে এ ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হচ্ছেন যশোরের ঝিকরগাছা উপজেলার, গদখালি গ্রামের জহুর আলীর স্ত্রী নাজমা খাতুন (৫০),

বামন আলী গ্রামের হাসান ইকবালের মেয়ে রত্না খাতুন (১২), সৈয়দ পাড়া গ্রামের জামাল সরদারের ছেলে মোহাম্মদ বাবলু (৫৫)। এ ঘটনায় আহত অপর দুজন বামন আলী গ্রামের এরশাদ আলীর ছেলে হাসান ইকবাল (৩৫),ও তার স্ত্রী হালিমা খাতুন (২৮)।

দুর্ঘটনায় নিহত রত্না খাতুন (১২) আহত হাসান ইকবাল ও হালিমা খাতুন দম্পতির মেয়ে।

নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর রোকনুজ্জামান সাংবাদিকদের বলেন, সকাল পৌনে ৭টার দিকে যশোরমুখি একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে বিপরীতমুখী যাত্রীবাহী ভ্যানের সংঘর্ষ ঘটে ।

এ সংবাদ পেয়ে আমি সহ হাইওয়ে থানার পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে গিয়ে তিন জনের মরদেহ উদ্ধার করা হয়।ওই সময় আহত এক নারীকে দ্রুত ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি এবং সেখানে মরদেহ উদ্ধার করে যশোর হাসপাতাল মর্গে পাঠাই।

যশোরের ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলু রহমান বলেন,অ্যাম্বুলেন্সটি যশোর থেকে বেনাপোল অভিমুখী যাচ্ছিল এবং এর বিপরীত দিক থেকে যাত্রীবাহী ইঞ্জিনচালিত ভ্যানটি আসার সময় মুখোমুখি এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ঘটনার পরপরই থানা পুলিশ ও নাভারণ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্স চালক গাড়ি সহ পালিয়েছেন, তাকে আটকের চেষ্টা চলছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews