গতকাল মঙ্গলবার যশোর মেডিকেল কলেজে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। যশোর ২৫০শয্যা হাসপাতালের তৃতীয় তলার কনফারেন্স কক্ষে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিল দেশ ও দশের শান্তি কামনা, মাহে রমজানের ফজিলত সম্পর্কে আলোচনা করে আল্লাহর দরবারে মোনাজাত করা হয়।
যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ এইচএম আহসান হাবিব ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন।
ইফতার মাহফিল অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ্যানেসস্থেসিয়া ও আই সি বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডাঃ জাফর ইকবাল,
ডাঃমোঃ আহসান কবির বাপ্পি, ডাঃ নুরুন্নাহার খানম, ডাঃ মোঃ আশরাফুজ্জামান।যশোর মেডিকেল কলেজের সরকারি অধ্যাপক ডাঃআম সাকলায়েন,
যশোর কেন্দ্রীয় কারাগারে ডাঃ মোঃ সাজ্জাদ হোসেন সহ ইন্টার্ণ চিকিৎসক,সেবিকা ও কর্মচারীরা ইফতার মাহফিলে শরীক হন।

Leave a Reply