1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাঘারপাড়ায় মরা গাছে মরণফাঁদ

  • মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ৭২ বার পড়া হয়েছে

খান কেএম শরাফত উদ্দীন,বাঘারপাড়া: বাঘারপাড়ার যশোর-নড়াইল-নারিকেল বাড়িয়া সড়কের দুই পাশের প্রায় অর্ধশতাধিক মৃত গাছ মরণফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন হলো গাছগুলো মারা গেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অপসারণে কোনো পদক্ষেপ নিচ্ছে না।

ফলে দমকা বাতাস ও ঝড়-বৃষ্টি হলে প্রায়শই মরা গাছের ডাল ভেঙে পড়ছে। এতে যান ও জনচলাচলে ঝুঁকি সৃষ্টি হচ্ছে। সড়কের পাশের মৃত গাছ অপসারণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

জানা গেছে, মরা গাছের ডালপালা ভেঙে পড়ার ঝুঁকির মধ্যেই উপজেলার বিভিন্ন এলাকার মানুষ এই সড়ক দিয়ে চলাচল করছেন। তবে পথচারী, যাত্রী ও যানবাহন চলাচলের ঝুঁকির বিষয়টি আমলে নিচ্ছেন না সংশ্লিষ্টরা। এনিয়ে বহুবার পত্রিকায় প্রতিবেদন প্রকাশ হলেও তাদের টনক নড়ে নি।

ঝুঁকিপূর্ণ মরা গাছের ব্যাপারে স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি বলেছেন, যশোরের জেলা প্রশাসককে এ বিষয়টি তিনি অবহিত করেছেন।

স্থানীয়রা জানান, এই সড়কটি দিয়ে উপজেলা সদরে যাওয়া আসা করেন। প্রতিদিন ছোট-বড় শতাধিক যান চলাচল করে এই সড়ক দিয়ে। দুই বছর ধরে সড়কের দুই পাশের বিভিন্ন স্থানে অর্ধশতাধিক গাছ মারা গেছে। রোগাক্রান্ত হয়ে প্রথমে গাছের পাতা প্রথমে ঝরে পড়ে। এরপর ডালপালা শুকিয়ে যায়।

একপর্যায়ে গাছ মারা যায়। সম্প্রতি সরেজমিন দেখা গেছে, সড়কের ইন্দ্রা, নারিকেল বাড়িয়া, মহিরন গ্রামের সড়কের দুই পাশের বেশকিছু গাছ শুকিয়ে মারা গেছে।

কোনকোনটিতে ঘুণ ধরেছে। কিছু গাছে কাঠপোকা বাসা বেঁধেছে। মৃত গাছের বেশকিছু সড়কের দিকে হেলে পড়েছে। ফলে যেকোনো সময় ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটার আশঙ্কায় আতঙ্কে আছেন পথচারী ও যানবাহন চালক ও যাত্রীরা।

মহিরন গ্রামের বাসিন্দা কৃষক মোহাম্মাদুল্যাহ ও স্থানীয় হোমিও চিকিৎসক মোবাশে^র মোল্যা বলেন, তাদের গ্রামের আধা কিলোমিটার অংশে সড়কের দুই পাশের প্রায় ৭-৮টি গাছ মারা গেছে। বেশ কিছু গাছ ঝূঁকিপূর্ণ অবস্থায় সড়কে হেলে আছে।

গাছগুলোর নিচ দিয়ে হাঁটার সময় ভয়ে থাকতে হয়। তারা বলেন, প্রধান সড়কের গা ঘেঁষে বেশ কিছু ঝুঁকিপূর্ণ বড় রেইনট্রি গাছ আছে। সেগুলোর বড় বড় ও মোটা ডালপালা সড়কের ওপর ঝুঁকে পড়েছে।  গাছ ও ডালপালার  কারণে জায়গাটা খুবই ঝুঁকিপূর্ণ এবং প্রতিনিয়তই সেখানে ছোট খাটো দুর্ঘটনা ঘটছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews