1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরের অভয়নগরে তুলার কারখানায় ভয়াবহ আগুন, সর্বস্ব পুড়ে ছাই

  • সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

যশোরের অভয়নগরে তুলার কারখানায় ভয়াবহ আগুন, সর্বস্ব পুড়ে ছাই

 যশোর অফিস :

যশোরের অভয়নগ উপজেলার আলীপুর ভাঙ্গাগেট এলাকায় একটি তুলার মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাত ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে কারখানার সকল মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে গেছে।

কারখানার পরিচালক ও স্থানীয়রা জানান,ভাঙ্গাগেট এলাকার পবিত্র সাহার কারখানায় গার্মেন্টসের ঝুট দিয়ে তুলা তৈরি হতো। আজ রাত ৮টার দিকে কারখানার বাইরে থাকা তুলার স্তুপ থেকে আগুনের সূত্রপাত হয়।

দ্রুত আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। আগুনে এক কোটি টাকার তুলা পুড়ে গেছে। এছাড়া অবকাঠামোগত ব্যাপক ক্ষতি হয়েছে।

যশোর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মামুনুর রশিদ জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে নওয়াপাড়া ফায়ার স্টেশনের একটি ইউনিট রাত সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

আগুনের তীব্রতা বাড়ায় মণিরামপুর উপজেলা ও যশোর শহর থেকে আরো দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়। দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।

তিনি আরো জানান, কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখন‌ বলা সম্ভব হচ্ছে না। তদন্ত শেষে বিস্তারিত জানাতে পারবেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews