1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

তারেক রহমানের নির্দেশে যশোরে নির্যাতিত নারীর বাড়িতে বিএনপির কেন্দ্রীয় নেতারা

  • সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৬১ বার পড়া হয়েছে

তারেক রহমানের নির্দেশে যশোরে নির্যাতিত নারীর বাড়িতে বিএনপির কেন্দ্রীয় নেতারা 

যশোর অফিস :

যশোরে গণধর্ষণের শিকার নারীর বাড়ি পরিযার্শন ও তার খোঁজ খবর নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সোমবার রাত সাড়ে ৮টায় মণিরামপুর উপজেলার হরিহরনগর গ্রামে নির্যাতিত ওই নারীর বাড়িতে যান তারা। এসময় নেতৃবৃন্দ ওই নারীকে ন্যায়বিচার পেতে সব ধরণের সহায়তার আশ্বাস দেন। একইসাথে জড়িতদের পক্ষে বিএনপির কোন আইনজীবী আদালতে যাবেন না বলে ঘোষণা দেয়া হয়।

গত রবিবার বিকেলে ঝিকরগাছা উপজেলার গদখালীতে ওই নারী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। খবর পেয়ে ঝিকরগাছা পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীকে উদ্ধার করেন এবং এর সাথে জড়িত অভিযোগে চার যুবকে আটক করেন। আটকদের মধ্যে গদখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন বাপ্পি ও দপ্তর সম্পাদক ইয়াসিন আরাফাত রয়েছেন।

বিষয়টি জানাজানি হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে দলের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবিরা নাজমুল মুন্নির নেতৃত্বে জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু,

সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ বিপুল সংখ্যক নেতাকর্মী নির্যাতিত ওই নারীর বাড়িতে যান। নার্গিস বেগম ও সাবিরা নাজমুল মুন্নি দীর্ঘক্ষণ ওই নারীর সাথে কথা বলেন এবং তাকে সব ধরণের সহায়তা দেওয়ার আশ্বাস দেন।

পরে অধ্যাপক নার্গিস বেগম বলেন,নির্যাতণের শিকার নারীর সব ধরণের আইনী সহায়তা বিএনপির পক্ষ থেকে দেওয়া হবে। তিনি বলেন,এ ধরণের নেক্কারজনক কাজের সাথে যারাই জড়িত, তাদের কোন দলীয় পরিচয় দেখা হবে না। আটক চারজনের পক্ষে বিএনপিপন্থী কোন আইনজীবী থাকবে না।

 অপরাধীকে অপরাধী হিসেবেই বিবেচনা করা হবে। তিনি বলেন, অভিযোগ পাওয়ার সাথে সাথে ওই নারীকে নির্যাতনের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগ পাওয়ায় ছাত্রদলের দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এ ব্যাপারে দলের শীর্ষ নেতৃত্বে কঠোর অবস্থানের কথা তিনি সবাইকে স্মরণ করিয়ে দেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews