1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

যশোরে তরুণীকে গণধর্ষণে জড়িতদের ফাসির দাবিতে আদালত চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ

  • সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

যশোরে তরুণীকে গণধর্ষণে জড়িতদের ফাসির দাবিতে আদালত চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ

যশোর অফিস :

যশোরের ঝিকরগাছায় এক তরুণীকে গণধর্ষণের অভিযোগে জড়িতদের প্রকাশ্যে ফঁাসির দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ ও মানববন্ধ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। সোমবার দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে তারা এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন,আমাদের মা-বোনেরা রাস্তাঘাটে নিরাপত্তার সাথে চলাফেরা করতে পারছে না। প্রতিনিয়ত ধর্ষণের ঘটনা ঘটছে।

শিশু, গৃহবধূসহ কোনো নারীই রেহায় পাচ্ছে না ধর্ষকদের ভয়াল থাবা থেকে। এমন বাংলাদেশ দেখার জন্যতো আমরা আন্দোলন করিনি, রাজপথে রক্ত দেইনি।

বক্তারা, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড প্রদান এবং নারীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার আহ্বায়ক রাশেদ খান, মুখ্য সংগঠক আব্দুল্লাহ আল-মামুন লিখন, ভারপ্রাপ্ত সদস্য সচিব জান্নাতুল ফুয়ারা অন্তরা প্রমুখ বক্তব্য রাখেন।

প্রসঙ্গত, গতকাল রবিবার বিকেলে ঝিকরগাছার গদখালি ইউনিয়নের পটুয়াপাড়া গ্রামের একটি লিচু বাগানে ভুক্তভোগী ঔ তরুণী ধর্ষণের শিকার হন।

একই দিন চৌগাছায় এক শিশুকে ধর্ষণ চেষ্টা করা হয়। এছাড়াও একই দিন উপশহরে এক শিশুর গলায় চাকু ধরে মাকে ধর্ষণ চেষ্টা চালায়। যা নিয়ে আতঙ্ক বিরাজ করছে জেলাজুড়ে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews