1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

যশোরে সাবেক এমপি শাহীন চাকলাদার সহ তার স্ত্রীর বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে দুদক

  • সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

যশোরে সাবেক এমপি শাহীন চাকলাদার সহ তার স্ত্রীর বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে দুদক

যশোর অফিস :

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ ও সন্দেহভাজন লেনদেন হিসাবের গড় মিল পাওয়ায় যশোরের জেলা আওয়ামী লীগের সেক্রেটারি ও সাবেক এমপি শাহিন চাকলাদার ও তার স্ত্রী ফারহানা জাহান মালার বিরুদ্ধে দুটি মামলা করেছে দুদক।

সোমবার দায়ের করা এই মামলায় বলা হয়েছে সাড়ে ৫৩ কোটি টাকার অবৈধ সম্পদ ও ৩৪১ কোটি টাকার বেশি সন্দেহভাজন লেনদেনের অভিযোগে এই মামলা দায়ের করা হয়। দুটি মামলার বাদি হয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো.আক্তার হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রথম মামলায় মো.শাহীন চাকলাদারের বিরুদ্ধে পাবলিক সার্ভেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ৪২ কোটি ৪৬ লাখ টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

তার ২৯টি ব্যাংক হিসাবে ৩৪১ কোটি ৬১ লাখ টাকার বেশি সন্দেহজনক লেনদেন করেছেন বলে অভিযোগে বলা হয়েছে।
দ্বিতীয় মামলায় শাহীন চাকলাদারের স্ত্রী ফারহানা জাহান মালার বিরুদ্ধে ১১ কোটি ২০ লাখ টাকার বেশি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। স্বামীর অবৈধ সম্পদে ফারহানা মালা সম্পদশালী হয়েছেন বলে এজাহারে বলা হয়।

আসামিদের বিরুদ্ধে দুদক ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ধারায় অভিযোগ আনা হয়েছে। শাহীন চাকলাদার যশোর-৬ আসনের সংসদ সদস্য ছিলেন। গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকে তিনি আত্মগোপনে আছেন।

গত জানুয়ারি মাসে দুদকের পৃথক মামলায় শাহীন চাকলাদারকে চার বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews