1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

যশোরে বিএনপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

যশোরে বিএনপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

যশোর অফিস :

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন,তালবাহানা করে নির্বাচন পেছানোর পায়তারা হচ্ছে। কিন্তু নির্বাচন যত দেরি হবে, দেশ ততো বেশী গভীর সংকটে নিমজ্জিত হবে। তাই দেশের সংকট উত্তরণে এখনই অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই।

গতকাল সোমবার যশোর সদর উপজেলা বিএনপি আয়োজিত এক জরুরী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত।

সভায় অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, আমাদের লক্ষ্য একটাই গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ। সেই গণতন্ত্র পুনরুদ্ধারে জিয়া পরিবারের ত্যাগ অপরিসীম। দীর্ঘ ১৭ বছর গণতন্ত্র পুনুরুদ্ধারে আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে জিয়া পরিববার ফ্যাসিস্ট শেখ হাসিনার দ্বারা সর্বোচ্চ নির্যাতনের শিকার হয়েছেন।

তাই গণআন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হয়েছে, কিন্তু জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়নি। জনগণের অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিগত দিনের মত বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে রাজপথে দলের নেতাকর্মীদের অবিচল থাকতে হবে।

সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক আব্দার হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পদাক দেলোয়ার হোসেন খোকন,

সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, সাবেক আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রেজা দুলু, কাজী আজম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, যুগ্ম-সম্পাদক আব্দুর রহিম প্রমুখ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews