1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভারতে মানবপাচার চক্রের ৩ সদস্য যশোরে গ্রেফতার

  • মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ৬৬ বার পড়া হয়েছে

ভারতে মানবপাচার চক্রের ৩ সদস্য যশোরে গ্রেফতার

যশোরের বেনাপোল দিয়ে এক নারীকে ভারতে পাচারকালে মোক্তার হোসেন (৩৩), গোলাপ সাহা (৪৫) ও জসিম মিয়া (৪০) নামে তিন মানবপাচারকারীকে আটক করেছে পুলিশ।

যশোর কোতোয়ালী থানার উপপরিদর্শক (এসআই) আনসারুল হক সোমবার (৭ নভেম্বর) দিবাগত রাতে তাদের আটক ও ভিকটিমকে উদ্ধার করেছে শহরের মনিহার বাসষ্ট্যান্ড এলাকা থেকে।

আটক মোক্তার হোসেন নারায়ণগঞ্জ জেলার সোনারগাও উপজেলার মান্নার পাড়ার হযরত আলীর ছেলে, গোলাপ সাহা যশোর শহরের সিটিকলেজ পাড়া আব্দুল হকের ছেলে ও জসিম মিয়া শহরের চাঁচড়া রায়পাড়ার আব্দুল হকের ছেলে।

এ ঘটনায় ভূক্তভোগীর মা নরসিংদী জেলার শিবপুর উপজেলার ভরতেরকান্দি গ্রামের বাসিন্দা বাদী হয়ে কোতোয়ালী থানায় মানব পাচারের অভিযোগে নিয়মিত মামলা (১৯/০৭.১১.২২) করেছেন। মামলায় ৫ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ৩/৪ জনকে আসামি করা হয়েছে।

বাদী তার মামলার অভিযোগে বলেন, আসামিরা সংঘবদ্ধ মানবপাচারকারী। প্রতারণা করে লোভনীয় বেতনের চাকুরি দিয়ে বিদেশ পাঠিয়ে প্রতারণা করে আসছিলো। আমাদের একই এলাকার আরেকটি মেয়ে বর্তমানে ভারতে থাকে। পূর্বপরিচিত হওয়ার আমার মেয়ের সাথে পপির কথা বলতো। সেই সুযোগে আমার মেয়েকে ভারতে পার্লারে ভাল বেতনের চাকুরির প্রলোভন দেখিয়ে শিবচর গাউছিয়া বাসস্ট্যান্ড থেকে বাসে করে আসামিরা ভারতে নিয়ে পাচার করতে বেনাপোল নিয়ে যাচ্ছিলো। পুলিশ আসামি তিনজনকে আটক ও আমার মেয়েকে উদ্ধার করেছে।

এ বিষয়ে কোতোয়ালী থানার পুলিশ (পরিদর্শক) একেএম শফিকুল আলম চৌধুরী বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।সূত্রঃ  স্বাআলো

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews