হোমিওপ্যাথিক ডক্টরস ফোরাম যশোরের উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার যশোর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে অনুষ্ঠিত ইফতার মহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর দপ্তর সম্পাদক নূর ই আলী নূর মামুন।
সংগঠনের সভাপতি ডাক্তার আবু হাসান জাহিদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার হাফিজুর রহমান, জামায়াতে ইসলামী পেশাজীবি থানার তারবিয়াত সেক্রেটারি সৈয়দ সামসুল ইসলাম,
ডাক্তার আবুল বাশার প্রমুখ। পরিচালনা করেন হোমিওপ্যাথিক ডক্টরস ফোরামের সেক্রেটারি ডাক্তার ফয়সাল আহমেদ।
বক্তারা বলেন, রোজা মহান আল্লাহর তরফ থেকে একটি নেয়ামত। যার পুরস্কার মহান আল্লাহ নিজেই দিবেন।
রমজান তাকওয়া অর্জনের সুবর্ণ সুযোগ। মুসলমান হয়ে আমাদের কুরআনের সমাজ বাস্তবায়নে কাজ করার আহবান জানিয়েছেন বক্তবরা।

Leave a Reply