1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

যশোরে অজ্ঞান পার্টির দুই সদস্যকে সাত বছর করে কারাদন্ড

  • সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

যশোরে অজ্ঞান পার্টির দুই সদস্যকে
সাত বছর করে কারাদন্ড

যশোর অফিস :

যশোরে অজ্ঞান পার্টির দুই সদস্যকে ৭ বছর করে সশ্রম কারাদ- ও অর্থদ-ের আদেশ দিয়েছে আদালত। রোববার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ জাকির হোসেন টিপু এক রায়ে এ আদেশ দিয়েছেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলো, চট্ট্রগাম ভুজপুর উপজেলার নতুন বাজার এলাকার মৃত এমএ চৌধুরীর ছেলে শহরের শংকরপুর আকবরের মোড়ের বাসিন্দা এমবি শামসুদ্দিন চৌধুরী ও শহরের পুরাতন কসবা পুলিশ লাইন এলাকার মৃত শুকুর আলীর ছেলে লোকমান হোসেন । বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের পেশকার শাহারিয়ার ইবনে আজাদ।

মামলার অভিযোগে জানা গেছে, ২০১৪ সালের ২৪ সেপ্টেম্বর দুপুরে শহরের নতুন বাস টার্মিনাল এলাকার গড়াই কাউন্টারের সামনে থেকে সিরাজগঞ্জের উল্লাপাড়ার সাইফুল মন্ডল ও শান্তা সরকারকে কোমল পানির সাথে চেতনানাশক খাইয়ে অজ্ঞান করে ৭৯ হাজার টাকা নিয়ে নেয়।

এসময় স্থানীয় জনগন বিষয়টি বুঝতে পেরে লোকমান ও শামসুদ্দিনকে ধরে ফেলে। কোতয়ালি থানা পুলিশের এএসআই মাহাবুব আলম ঘটনাস্থলে এসে অচেতন দুইজনকে উদ্ধার হাসপাতালে ভর্তি ও ওই দুই জনকে আটক করে থানায় নিয়ে যান। এ ঘটনায় এএসআই মাহাবুব আলম বাদী হয়ে কোতয়ালি থানায় মামলা করেন।

মামলার তদন্ত শেষে আটক দুই জনকে অভিযুক্ত করে ২০১৬ সালের ৩১ অক্টোবর আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই এসএম শামীম আকতার।

দীর্ঘ সাক্ষী গ্রহন শেষে আসামিদের বিরুদ্ধে ৩৭৯ ধারার অভিযোগ প্রমানিত হওয়ায় প্রত্যেককে ২ বছর করে সশ্রম কারাদন্ড ও ৩২৮ ধারার অভিযোগ প্রমানিত হওয়ায় ৫ বছর করে সশ্রম কারাদ-ের আদেশ দিয়েছেন বিচারক।

এছাড়া প্রত্যেক আসামিকে ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ১ মাস করে বিনাশ্রম কারাদ-ের আদেশ দেয়া হয়। সাজাপ্রাপ্ত শামসুউদ্দিন চৌধুরী পলাতক রয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews